অন্তঃসত্ত্বা পুত্রবধূকে জিম্মি করে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তার অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
বুধবার (৩ জুন) ভোর চারটার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী উকিলপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু পরিবার নিয়ে ভরামুহুরী উকিলপাড়ার নিজ বাড়িতে বসবাস করেন। ঘটনার সময় তিনি ও তার স্ত্রী চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকায় নবনির্মিত বাড়িতে অবস্থান করছিলেন। এছাড়া তার দুই ছেলে ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে ৬ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালার গ্রিল কেটে দেশীয় অস্ত্রসহ বাড়িতে প্রবেশ করে।
পরে ডাকাতরা বাড়িতে থাকা অন্তঃসত্ত্বা পুত্রবধূ, তার সন্তান ও গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ২ লাখ টাকা নগদ অর্থ এবং ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু নিজেই এসব তথ

অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।