অবশেষে গোপনে বিয়ে সারলেন ডুয়া লিপা ও ক্যালাম টার্নার

দীর্ঘদিনের প্রেম, গুঞ্জন আর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বিশ্বসংগীতের আলোচিত তারকা ডুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার। ভক্তদের চোখ এড়িয়ে একেবারে ঘরোয়া আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো তাদের বিয়ে। আকস্মিক এই সুখবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। জানা যায়, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আয়োজিত এই বিয়েতে শুধু দুই পরিবারের সদস্য এবং খুবই ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। বিয়ের বিশেষ এই দিনে দুয়া লিপার পরনে ছিল ড্যানিয়েল রোজবেরির নকশা করা একটি শিয়াপারেলি স্যুট ড্রেস।  এর সঙ্গে তিনি ম্যাচিং গ্লাভস, ক্রিশ্চিয়ান লুবোটিন জুতো এবং স্টিফেন জোন্সের তৈরি একটি বড় সাদা হ্যাট পরেছিলেন। অন্যদিকে ক্যালাম টার্নার সেজেছিলেন নেভি ব্লু স্যুট ও টাইয়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দুজনকে একে অপরের হাত ধরে হাঁটতেও দেখা গেছে। যদিও এই বিয়ের বিষয়ে ডুয়া লিপা কিংবা ক্যালাম টার্নারের প্রতিনিধিদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য ডেইলি মেইল’ এবং ‘দ্য সান’ তাদের এই ঘরোয়া আয়োজনের কিছু বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করার পর বিষয়টি স

অবশেষে গোপনে বিয়ে সারলেন ডুয়া লিপা ও ক্যালাম টার্নার

দীর্ঘদিনের প্রেম, গুঞ্জন আর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বিশ্বসংগীতের আলোচিত তারকা ডুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার। ভক্তদের চোখ এড়িয়ে একেবারে ঘরোয়া আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো তাদের বিয়ে। আকস্মিক এই সুখবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা।

জানা যায়, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আয়োজিত এই বিয়েতে শুধু দুই পরিবারের সদস্য এবং খুবই ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। বিয়ের বিশেষ এই দিনে দুয়া লিপার পরনে ছিল ড্যানিয়েল রোজবেরির নকশা করা একটি শিয়াপারেলি স্যুট ড্রেস। 

এর সঙ্গে তিনি ম্যাচিং গ্লাভস, ক্রিশ্চিয়ান লুবোটিন জুতো এবং স্টিফেন জোন্সের তৈরি একটি বড় সাদা হ্যাট পরেছিলেন। অন্যদিকে ক্যালাম টার্নার সেজেছিলেন নেভি ব্লু স্যুট ও টাইয়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দুজনকে একে অপরের হাত ধরে হাঁটতেও দেখা গেছে।

যদিও এই বিয়ের বিষয়ে ডুয়া লিপা কিংবা ক্যালাম টার্নারের প্রতিনিধিদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য ডেইলি মেইল’ এবং ‘দ্য সান’ তাদের এই ঘরোয়া আয়োজনের কিছু বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করার পর বিষয়টি সবার সামনে আসে।

এর আগে বেশ কিছুদিন প্রেমের গুঞ্জনের পর ২০২৫ সালের জুনে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যালাম টার্নারের সঙ্গে বাগদানের খবর নিশ্চিত করেছিলেন ডুয়া লিপা। সে সময় তিনি জানিয়েছিলেন, নিজের ওয়ার্ল্ড ট্যুর বা বিশ্ব সফর শেষ করেই বিয়ের পিঁড়িতে বসতে চান তিনি। তবে পেশাগত ও ব্যক্তিগত জীবনের এই বিশেষ সময়টাকে তাড়াহুড়ো না করে নিজেদের মতো করে উপভোগ করতেই বিয়েতে কিছুটা সময় নিচ্ছিলেন এই জুটি।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে লন্ডনে ‘মাস্টার্স অব দ্য এয়ার’ সিরিজের আফটার পার্টিতে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল ডুয়া লিপা ও ক্যালাম টার্নারকে। এরপর থেকেই মূলত তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে একই বছরের জুলাই মাসে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেন তারা।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow