অবশেষে বিয়ে করলেন শচীনপুত্র অর্জুন

অবশেষে বিয়ে করলেন শীচন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। মুম্বাইয়ের সানিয়া চন্দোকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। শচীন পুত্রের বিয়ে উপলক্ষে গোটা ভারতজুড়েই এখন শুভেচ্ছার বন্যা বইছে। অর্জুন-সানিয়ার বিয়ের ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। এই বিবাহ অনুষ্ঠান ক্রিকেট তারকা থেকে বলিউডের সেলিব্রিটি উপস্থিত হয়েছেন। এর আগে গত মঙ্গলবার মুম্বাইয়ে বসেছিল রাজকীয় সঙ্গীতের আসর। অর্জুন-সানিয়ার সঙ্গীত অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রিকেট ও বিনোদন জগতের বিশিষ্টরা। সোনালি শেরওয়ানিতে সুসজ্জিত অর্জুনের পাশে শচীন টেন্ডুলকারকেও দেখা  যায় একই রঙের পোশাকে। নজর কেড়েছিলেন অর্জুনের বোন সারা এবং মা অঞ্জলি টেন্ডুলকরও। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন যুবরাজ সিং ও হেজেল কিচ, হরভজন সিং ও গীতা বসরা, জাহির খান ও সাগরিকা ঘাটগে। এছাড়াও ইরফান ও ইউসুফ পাঠান ভাইদেরও দেখা যায়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow