অবসর-কল্যাণের টাকা বিতরণ শুরু শনিবার, প্রথম ধাপে কারা কত টাকা পাবেন

দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর। আগামী শনিবার (১৫ আগস্ট) ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয় সূত্র জানায়, অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-কর্মচারী। আর কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৫৩ হাজার ৪৭৭ জন আবেদনকারী। এর আগে প্রাথমিকভাবে ১ লাখ ১৯ হাজার শিক্ষক ও কর্মচারীকে টাকা দেওয়ার পরিকল্পনা থাকলেও আবেদনকারীর সংখ্যা বাড়ায় তা ১ লাখ ২৩ হাজার করা হয়েছে। আরও পড়ুন শিক্ষকদের বেতনের ১০ শতাংশ কর্তন / অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা ৬ মাসের মধ্যে দেওয়ার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অবসর সুবিধা হিসেবে শিক্ষক-কর্মচারীরা প্রথম ধাপে প্রায় সাড়ে ৪ লাখ টাকা করে পাবেন। পর্যায়ক্রমে তাদের বাকি টাকা পরিশোধ করা হবে। আর কল্যাণ ট্রাস্ট থেকে প্রথম ধাপে শিক্ষ

অবসর-কল্যাণের টাকা বিতরণ শুরু শনিবার, প্রথম ধাপে কারা কত টাকা পাবেন

দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর। আগামী শনিবার (১৫ আগস্ট) ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-কর্মচারী। আর কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৫৩ হাজার ৪৭৭ জন আবেদনকারী।

এর আগে প্রাথমিকভাবে ১ লাখ ১৯ হাজার শিক্ষক ও কর্মচারীকে টাকা দেওয়ার পরিকল্পনা থাকলেও আবেদনকারীর সংখ্যা বাড়ায় তা ১ লাখ ২৩ হাজার করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অবসর সুবিধা হিসেবে শিক্ষক-কর্মচারীরা প্রথম ধাপে প্রায় সাড়ে ৪ লাখ টাকা করে পাবেন। পর্যায়ক্রমে তাদের বাকি টাকা পরিশোধ করা হবে।

আর কল্যাণ ট্রাস্ট থেকে প্রথম ধাপে শিক্ষক কর্মচারীরা পাবেন ২ লাখ ৩৯ হাজার টাকা। এরপরও কারও বকেয়া থাকলে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

এর আগে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়।

বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

জানা গেছে, শিক্ষকদের চাঁদা, ব্যাংকে জমা অর্থের সুদ এবং সরকারের থোক বরাদ্দ ও বন্ড সুবিধার মাধ্যমে অবসর ও কল্যাণ তহবিলের অর্থ জোগান দেওয়া হয়।

২০১৯ সাল পর্যন্ত অবসর সুবিধার জন্য মূল বেতনের ৬ শতাংশ এবং কল্যাণ সুবিধার জন্য ৪ শতাংশ হারে চাঁদা নেওয়া হয়েছে।

এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির সময় বছরে একবার ১০০ টাকা করে নেওয়া হয়। এর মধ্যে ৭০ টাকা অবসর সুবিধা এবং ৩০ টাকা কল্যাণ সুবিধা তহবিলে জমা হয়।

এএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow