অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানির ওপর আগামী ২২ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর করবে নেদারল্যান্ডস। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন পার্লামেন্টে এ ঘোষণা দেন। ডাচ সংবাদমাধ্যম আরটিএল নিওউস জানিয়েছে, নিষেধাজ্ঞা এড়িয়ে পণ্য আমদানির চেষ্টা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ওই দিন থেকেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নেদারল্যান্ডস সরকার বলছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তাই এসব বসতি থেকে আমদানি করা পণ্য বাণিজ্যের মাধ্যমে তাদের টিকিয়ে রাখতে কোনো ধরনের অবদান রাখতে চায় না দেশটি। নিষেধাজ্ঞার আওতায় মূলত কৃষিপণ্য থাকবে। এর মধ্যে রয়েছে অ্যাভোকাডো, খেজুর, কমলা, আঙুর ও বিভিন্ন ধরনের তাজা ভেষজ পণ্য । এছাড়া অধিকৃত গোলান মালভূমি থেকে উৎপাদিত পণ্য, বিশেষ করে সেখানে উৎপাদিত ওয়াইন এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। সরকারি হিসাবে, এসব অধিকৃত এলাকা থেকে নেদারল্যান্ডসে বছরে কয়েক কোটি ইউরো মূল্যের বাণিজ্য হয়। তবে এর সুনির্দিষ্ট আর্থিক পরিমাণ নির্ধারণ করা কঠিন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানির ওপর আগামী ২২ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর করবে নেদারল্যান্ডস। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন পার্লামেন্টে এ ঘোষণা দেন।
ডাচ সংবাদমাধ্যম আরটিএল নিওউস জানিয়েছে, নিষেধাজ্ঞা এড়িয়ে পণ্য আমদানির চেষ্টা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ওই দিন থেকেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেদারল্যান্ডস সরকার বলছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তাই এসব বসতি থেকে আমদানি করা পণ্য বাণিজ্যের মাধ্যমে তাদের টিকিয়ে রাখতে কোনো ধরনের অবদান রাখতে চায় না দেশটি।
নিষেধাজ্ঞার আওতায় মূলত কৃষিপণ্য থাকবে। এর মধ্যে রয়েছে অ্যাভোকাডো, খেজুর, কমলা, আঙুর ও বিভিন্ন ধরনের তাজা ভেষজ পণ্য । এছাড়া অধিকৃত গোলান মালভূমি থেকে উৎপাদিত পণ্য, বিশেষ করে সেখানে উৎপাদিত ওয়াইন এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে।
সরকারি হিসাবে, এসব অধিকৃত এলাকা থেকে নেদারল্যান্ডসে বছরে কয়েক কোটি ইউরো মূল্যের বাণিজ্য হয়। তবে এর সুনির্দিষ্ট আর্থিক পরিমাণ নির্ধারণ করা কঠিন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
What's Your Reaction?