অবৈধ নেট-পাটা অপসারণে জেলা প্রশাসনের অভিযান

সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত মাছের ঘের থেকে অবৈধ নেট-পাটা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার (১৮ জুলাই) দুপুরে শহরের বাইপাস সড়ক সংলগ্ন একটি খালে জেলা প্রশাসক কাওসার আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় খালের বিভিন্ন স্থানে স্থাপন করা নেট-পাটা অপসারণ এবং পানি প্রবাহে বাধা সৃষ্টি করা প্রতিবন্ধকতা দূর করা হয়। জেলা প্রশাসক কাওসার আজিজ বলেন, এটি একদিনের কর্মসূচি নয়। জলাবদ্ধতা নিরসন, খাল সচল রাখা এবং পরিবেশ রক্ষায় এ অভিযান ধারাবাহিকভাবে চলবে। আরও পড়ুন নদী থেকে নেট-পাটা অপসারণে নেমেছেন দুই চেয়ারম্যান তিনি আরও বলেন, কিছু ঘের মালিক চিংড়ি চাষের স্বার্থে খালে নেট-পাটা বসিয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি করছেন। এতে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। তাই দ্রুত স্বেচ্ছায় এসব নেট-পাটা অপসারণের আহ্বান জানান তিনি। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, বিভিন্ন সরকারি কর্মকর্তা, সনাক, বিডি ক্লিন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিভিন্

অবৈধ নেট-পাটা অপসারণে জেলা প্রশাসনের অভিযান

সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত মাছের ঘের থেকে অবৈধ নেট-পাটা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার (১৮ জুলাই) দুপুরে শহরের বাইপাস সড়ক সংলগ্ন একটি খালে জেলা প্রশাসক কাওসার আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় খালের বিভিন্ন স্থানে স্থাপন করা নেট-পাটা অপসারণ এবং পানি প্রবাহে বাধা সৃষ্টি করা প্রতিবন্ধকতা দূর করা হয়।

জেলা প্রশাসক কাওসার আজিজ বলেন, এটি একদিনের কর্মসূচি নয়। জলাবদ্ধতা নিরসন, খাল সচল রাখা এবং পরিবেশ রক্ষায় এ অভিযান ধারাবাহিকভাবে চলবে।

তিনি আরও বলেন, কিছু ঘের মালিক চিংড়ি চাষের স্বার্থে খালে নেট-পাটা বসিয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি করছেন। এতে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।

তাই দ্রুত স্বেচ্ছায় এসব নেট-পাটা অপসারণের আহ্বান জানান তিনি। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, বিভিন্ন সরকারি কর্মকর্তা, সনাক, বিডি ক্লিন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আহসানুর রহমান রাজীব/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow