অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে থামিয়ে তাসকিনের ব্রেকথ্রু
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের হিসাবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রান বড় পুঁজিই মনে হতে পারে। তবে ঘাসের পিচে যে বড় রান উঠবে সেই ধারণা আগে থেকেই ছিল। সফরকারী পাকিস্তানও সেই সুবিধা পুরোপুরি কাজে লাগাচ্ছে ব্যাটিংয়ের শুরু থেকেই। এখন পর্যন্ত ক্রিজে আসা তিন ব্যাটারই রান পেয়েছেন। এর মধ্যে অভিষিক্ত ওপেনার আজান আওয়াইস তুলে নিয়েছেন স্মরণীয় সেঞ্চুরি। যাতে ভর করে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২১০ রান।
সেঞ্চুরি পূর্ণ করার একটু পরেই আজানকে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দিলেন পেসার তাসকিন আহমেদ। এর আগে ২১ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটার ১৫৩ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেন। ১৬৫ বলে ১০৩ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৪টি চারের বাউন্ডারিতে।
ঢাকা টেস্টে প্রথম দিন দাপুটে শুরুর পর দ্বিতীয় দিন অবশ্য ভালো কাটেনি বাংলাদেশের। আর এর পেছনে মিস ফিল্ডিং ও ক্যাচ মিসের দায় দেখছে দল। যদিও পরবর্তীতে এই দুই জায়গায় দুর্বলতা বা ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টায় আছে টাইগাররা।
বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে।