‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে শ্রমিকদের ভাগ্যের আরও অবনতি ঘটেছে’

জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের অবনতি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। শুক্রবার (১ মে) রাজধানীর শাহবাগে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের রিকশাচালক ভাইয়েরা তাদের রিকশাকে অ্যাম্বুলেন্স বানিয়ে আহত সহযোদ্ধাদের হাসপাতালে নিয়ে গেছেন। ট্রাকচালক ভাইয়েরা তাদের ট্রাক দিয়ে রাস্তা আটকে পুলিশের গতিরোধ করেছেন। জুলাইয়ে শহীদদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন আমাদের শ্রমিক ভাইয়েরা। সেই শহীদ শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার শ্রমিকদের দাবি নিয়ে কিংবা তাদের ভাগ্যের পরিবর্তনে কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করেনি।  তিনি আরও বলেন, পণ্য ক্রয়ের সময় আমরা এর মান দেখি, কিন্তু সেই পণ্যের কারিগরের মান দেখছি না। সরকারকে বলতে চাই, শ্রমিকদের ভাগ্য উন্নয়নে মালিকপক্ষের সঙ্গে নয়, বরং শ্রমিকদের সঙ্গেই আলোচনা করে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক স

‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে শ্রমিকদের ভাগ্যের আরও অবনতি ঘটেছে’
জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের অবনতি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। শুক্রবার (১ মে) রাজধানীর শাহবাগে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের রিকশাচালক ভাইয়েরা তাদের রিকশাকে অ্যাম্বুলেন্স বানিয়ে আহত সহযোদ্ধাদের হাসপাতালে নিয়ে গেছেন। ট্রাকচালক ভাইয়েরা তাদের ট্রাক দিয়ে রাস্তা আটকে পুলিশের গতিরোধ করেছেন। জুলাইয়ে শহীদদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন আমাদের শ্রমিক ভাইয়েরা। সেই শহীদ শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার শ্রমিকদের দাবি নিয়ে কিংবা তাদের ভাগ্যের পরিবর্তনে কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করেনি।  তিনি আরও বলেন, পণ্য ক্রয়ের সময় আমরা এর মান দেখি, কিন্তু সেই পণ্যের কারিগরের মান দেখছি না। সরকারকে বলতে চাই, শ্রমিকদের ভাগ্য উন্নয়নে মালিকপক্ষের সঙ্গে নয়, বরং শ্রমিকদের সঙ্গেই আলোচনা করে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহার না করে কথা ও কাজে শ্রমিকদের ভাগ্য উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow