অর্থাভাবে চিকিৎসা বন্ধ, অসুস্থ আনোয়ারের পাশে বিএনপি নেতা
অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছেন সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন। পরিবারে অভাব-অনটন আর চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে একপ্রকার অসহায় অবস্থায় দিন পার করছিলেন তিনি। এমন পরিস্থিতির খবর পেয়ে অসুস্থ আনোয়ার হোসেনকে দেখতে তার বাড়িতে যান ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মো. খোরশেদ আলম। এ সময় তিনি আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। খোরশেদ আলমের আগমনে অসুস্থ আনোয়ার ও তার পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও অর্থ সংকটের কারণে নিয়মিত চিকিৎসা করাতে পারছিলেন না আনোয়ার হোসেন। সংসারের সীমিত আয়ে ওষুধ ও চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। এমন অবস্থায় একজন জনপ্রতিনিধির মানবিক উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। খোরশেদ আলম বলেন, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষরা আমাদের সমাজেরই অংশ। তারা আমাদেরই ভাই। তাই কেউ বিপদে পড়লে সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানো আমার
অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছেন সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন। পরিবারে অভাব-অনটন আর চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে একপ্রকার অসহায় অবস্থায় দিন পার করছিলেন তিনি। এমন পরিস্থিতির খবর পেয়ে অসুস্থ আনোয়ার হোসেনকে দেখতে তার বাড়িতে যান ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মো. খোরশেদ আলম।
এ সময় তিনি আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। খোরশেদ আলমের আগমনে অসুস্থ আনোয়ার ও তার পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আসে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও অর্থ সংকটের কারণে নিয়মিত চিকিৎসা করাতে পারছিলেন না আনোয়ার হোসেন। সংসারের সীমিত আয়ে ওষুধ ও চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। এমন অবস্থায় একজন জনপ্রতিনিধির মানবিক উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
খোরশেদ আলম বলেন, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষরা আমাদের সমাজেরই অংশ। তারা আমাদেরই ভাই। তাই কেউ বিপদে পড়লে সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানো আমার দায়িত্ব বলে মনে করি। মানুষের পাশে দাঁড়াতে পারলে আত্মতৃপ্তি অনুভব করি। মানবিকতা ও সহমর্মিতার চর্চা সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তোলে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সম্মিলিত উদ্যোগ থাকলে অনেক পরিবারই নতুন করে বাঁচার আশা ফিরে পেতে পারে।
এদিকে খোরশেদ আলমের এমন মানবিক সহায়তায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে একজন মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
What's Your Reaction?