অর্থাভাবে হাসপাতাল থেকে বাড়িতে, হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে তাংতুই ম্রো (৭) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে ৫ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২ মে) দুপুরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাক্তার সোলাইমান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তাংতুই ম্রো(৭) উপজেলার কুরুকপাতা ইউপির পৌহমুহুরী ডাকাতি পাড়ার গ্রামের পাচই ম্রো মেয়ে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে গত ২২ এপ্রিল লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল শিশুটি। ২৮ এপ্রিল স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আর্থিক সংকটের কারণে রোগীকে বাড়িতে নিয়ে যান রোগীর স্বজনরা। পরে ৩০ এপ্রিল রাতে পুনরায় প্রচণ্ড জ্বর আসে। এক পর্যায়ে আজ সকালে মৃত্যু হয় তার। এনিয়ে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জানান স্বানীয়রা। আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার হাসান জানান, বর্তমানে তাদের হাসপাতালে ২৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে এবং গত এপ্রিল থেকে আজ ২ মে পর্যন্ত ১০৩ জন রোগী এই রোগের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। লাম

অর্থাভাবে হাসপাতাল থেকে বাড়িতে, হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে তাংতুই ম্রো (৭) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে ৫ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (২ মে) দুপুরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাক্তার সোলাইমান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তাংতুই ম্রো(৭) উপজেলার কুরুকপাতা ইউপির পৌহমুহুরী ডাকাতি পাড়ার গ্রামের পাচই ম্রো মেয়ে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে গত ২২ এপ্রিল লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল শিশুটি। ২৮ এপ্রিল স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আর্থিক সংকটের কারণে রোগীকে বাড়িতে নিয়ে যান রোগীর স্বজনরা। পরে ৩০ এপ্রিল রাতে পুনরায় প্রচণ্ড জ্বর আসে। এক পর্যায়ে আজ সকালে মৃত্যু হয় তার। এনিয়ে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জানান স্বানীয়রা।

আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার হাসান জানান, বর্তমানে তাদের হাসপাতালে ২৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে এবং গত এপ্রিল থেকে আজ ২ মে পর্যন্ত ১০৩ জন রোগী এই রোগের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার (আরএমও) ডাক্তার সোলেইমান আহম্মেদ জানান, গত মাসে হামের উপসর্গ নিয়ে ১০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। যার মধ্যে ৭ জন আলীকদম ও ৩ জন লামা উপজেলার বলে জানান তিনি। এদের মধ্যে গত ২২ এপ্রিল ভর্তি হওয়া তাংতুই ম্রো (৭) নামে এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও তারা তা না করে বাড়ি নিয়ে গিয়েছিল। পরে আজ সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow