অসহযোগিতার অভিযোগে হল প্রাধ্যক্ষের অফিসে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের কার্যালয়ে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। হলের প্রাধ্যক্ষের (প্রভোস্ট) বিরুদ্ধে প্রশাসনিক অসহযোগিতা ও বিতর্কিত আচরণের অভিযোগে তালা দেন হল সংসদের নেতারা। বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে হলের নিচতলার প্রধান অফিসকক্ষে এ তালা দেওয়া হয়। হল সংসদের নেতাদের অভিযোগ, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রাধ্যক্ষের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ডাইনিংসহ বিভিন্ন বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। এমনকি সম্পাদকদের অনেককেই চিনতে পারেন না বলেও অভিযোগ করেন তারা। এছাড়াও প্রাধ্যক্ষের অনুমতি ছাড়া হলে কোনো ক্লাব কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। ছোটোখাটো প্রশাসনিক সমস্যাগুলোরও সমাধান হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। এ বিষয়ে আলাওল হল ছাত্রসংসদের জিএস নুরুন্নবী বলেন, প্রাধ্যক্ষের বিরুদ্ধে স্টাফ ও ঠিকাদারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। এর ফলে স্টাফদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। তারা প্রাধ্যক্ষের নির্দেশ ছাড়া কোনো কাজ করতে আগ্রহ দেখায় না। এই প্রশাসনিক অচলাবস্থা ও প্রভোস্টের আচরণের প্রতিবাদে শিক্ষার্থ

অসহযোগিতার অভিযোগে হল প্রাধ্যক্ষের অফিসে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের কার্যালয়ে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। হলের প্রাধ্যক্ষের (প্রভোস্ট) বিরুদ্ধে প্রশাসনিক অসহযোগিতা ও বিতর্কিত আচরণের অভিযোগে তালা দেন হল সংসদের নেতারা।

বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে হলের নিচতলার প্রধান অফিসকক্ষে এ তালা দেওয়া হয়।

হল সংসদের নেতাদের অভিযোগ, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রাধ্যক্ষের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ডাইনিংসহ বিভিন্ন বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। এমনকি সম্পাদকদের অনেককেই চিনতে পারেন না বলেও অভিযোগ করেন তারা। এছাড়াও প্রাধ্যক্ষের অনুমতি ছাড়া হলে কোনো ক্লাব কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। ছোটোখাটো প্রশাসনিক সমস্যাগুলোরও সমাধান হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে আলাওল হল ছাত্রসংসদের জিএস নুরুন্নবী বলেন, প্রাধ্যক্ষের বিরুদ্ধে স্টাফ ও ঠিকাদারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। এর ফলে স্টাফদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। তারা প্রাধ্যক্ষের নির্দেশ ছাড়া কোনো কাজ করতে আগ্রহ দেখায় না। এই প্রশাসনিক অচলাবস্থা ও প্রভোস্টের আচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা অফিসকক্ষে তালা দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে আলাওল হলের প্রাধ্যক্ষের অধ্যাপক জামালুল আকবর চৌধুরিকে একাধিক কল করেও সাড়া পাওয়া যায়নি।

মোস্তাফিজুর রহমান/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow