অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে আসিফ মাহমুদের পোস্ট

অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। এ অবস্থায় তার সুস্থতা কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস ভাইয়ের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করছি।’ এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সমই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর (মির্জা আব্বাস) সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে আসিফ মাহমুদের পোস্ট

অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। এ অবস্থায় তার সুস্থতা কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস ভাইয়ের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করছি।’

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সমই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর (মির্জা আব্বাস) সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow