একুশে গ্রন্থমেলায় ‘শুধু মাধবীর জন্য’ গল্প বইয়ের মোড়ক উন্মোচন আজ 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানের লেখা ‘শুধু মাধবীর জন্য’ মুক্ত গদ্যের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ।  শুক্রবার (১৩ মার্চ) বিকেল চারটায় অমর একুশে গ্রন্থমেলায় এই মোড়ক উন্মোচন করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানের অন্যপ্রকাশের স্টলে (স্টল নং ৭৩২-৩৬) আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বইটির লেখক, আইনজীবী ও রাজনৈতিক কর্মী মো. আসাদুজ্জামান। উল্লেখ্য, ‘শুধু মাধবীর জন্য’ মুক্ত গদ্যের এই গ্রন্থে লেখক তার প্রিয় মানুষ মাধবীর উদ্দেশে অকপটে তুলে ধরেছেন নিজের সুখ-দুঃখ, অন্তর্দহন, প্রেম-বিরহের অনুভূতি এবং জীবন ও সাহিত্যকে ঘিরে ভাবনা। অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। এরপর তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।  এর আগে, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিএনপি

একুশে গ্রন্থমেলায় ‘শুধু মাধবীর জন্য’ গল্প বইয়ের মোড়ক উন্মোচন আজ 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানের লেখা ‘শুধু মাধবীর জন্য’ মুক্ত গদ্যের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেল চারটায় অমর একুশে গ্রন্থমেলায় এই মোড়ক উন্মোচন করা হবে।

সোহরাওয়ার্দী উদ্যানের অন্যপ্রকাশের স্টলে (স্টল নং ৭৩২-৩৬) আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বইটির লেখক, আইনজীবী ও রাজনৈতিক কর্মী মো. আসাদুজ্জামান।

উল্লেখ্য, ‘শুধু মাধবীর জন্য’ মুক্ত গদ্যের এই গ্রন্থে লেখক তার প্রিয় মানুষ মাধবীর উদ্দেশে অকপটে তুলে ধরেছেন নিজের সুখ-দুঃখ, অন্তর্দহন, প্রেম-বিরহের অনুভূতি এবং জীবন ও সাহিত্যকে ঘিরে ভাবনা।

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। এরপর তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow