আরও জোরালো শক্তিতে অভিযান চালাবে ইরান: আইআরজিসি
ইরানের সামরিক বাহিনীর অভিযান “আরও জোরালো শক্তি নিয়ে অব্যাহত থাকবে” বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–এর সংশ্লিষ্ট মুখপাত্র বলেন, “সশস্ত্র বাহিনীর শক্তিশালী অভিযান আরও বৃহত্তর শক্তি নিয়ে অব্যাহত থাকবে।” তিনি ইঙ্গিত দেন, সাম্প্রতিক হামলার জবাবে ইরানের সামরিক পদক্ষেপ চলমান থাকবে এবং প্রয়োজন হলে তা আরও বিস্তৃত করা হতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আইআরজিসির এই বক্তব্যকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সূত্র- আলজাজিরা।
ইরানের সামরিক বাহিনীর অভিযান “আরও জোরালো শক্তি নিয়ে অব্যাহত থাকবে” বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র।
দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–এর সংশ্লিষ্ট মুখপাত্র বলেন, “সশস্ত্র বাহিনীর শক্তিশালী অভিযান আরও বৃহত্তর শক্তি নিয়ে অব্যাহত থাকবে।”
তিনি ইঙ্গিত দেন, সাম্প্রতিক হামলার জবাবে ইরানের সামরিক পদক্ষেপ চলমান থাকবে এবং প্রয়োজন হলে তা আরও বিস্তৃত করা হতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আইআরজিসির এই বক্তব্যকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র- আলজাজিরা।
What's Your Reaction?