অস্ট্রেলিয়ার ডারউইনে বড়শি দিয়ে মাছ ধরলেন তাসকিন
মাত্র একদিন পরই ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর আগে ভিন্ন একটি অভিজ্ঞতা অর্জন করলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স ক্যারে ও জ্যাক ওয়েদারল্যান্ডের সঙ্গে বড়শি দিয়ে মাছ ধরলেন তিনি। সে সঙ্গে চড়লেন নৌকায়, পানিতে নেমে ফটোশুটও করলেন। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার ডারউইনে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। মাঠের লড়াই শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা উপভোগ করলেন ডারউইনের চেনা সৌন্দর্য- পানিতে ভাসা, মাছ ধরা, আড্ডা দেওয়া এবং ক্যামেরার সামনে দাঁড়ানো। সেই ভিন্ন আয়োজনেই একসঙ্গে দেখা গেল বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি ও জেক ওয়েদারাল্ডকে। ডারউইন ওয়াটারফ্রন্ট থেকে নৌকায় চড়ে পানিতে নামেন এই তিন ক্রিকেটার। মাছ ধরার এই অভিজ্ঞতা ছিল আসন্ন টেস্ট সিরিজের আনুষ্ঠানিক আয়োজনেরই অংশ। ক্রিকেটের চেনা ব্যস্ততা থেকে খানিকটা দূরে গিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর সুযোগ পেয়ে বেশ উপভোগই করেন তারা। ডারউইনের সঙ্গে মাছ ধরার সম্পর্ক বেশ পুরোনো। শহরটির নদী, জলাভূমি ও উপকূলীয় পরিবেশ মাছ ধর
মাত্র একদিন পরই ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর আগে ভিন্ন একটি অভিজ্ঞতা অর্জন করলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স ক্যারে ও জ্যাক ওয়েদারল্যান্ডের সঙ্গে বড়শি দিয়ে মাছ ধরলেন তিনি। সে সঙ্গে চড়লেন নৌকায়, পানিতে নেমে ফটোশুটও করলেন।
সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার ডারউইনে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। মাঠের লড়াই শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা উপভোগ করলেন ডারউইনের চেনা সৌন্দর্য- পানিতে ভাসা, মাছ ধরা, আড্ডা দেওয়া এবং ক্যামেরার সামনে দাঁড়ানো। সেই ভিন্ন আয়োজনেই একসঙ্গে দেখা গেল বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি ও জেক ওয়েদারাল্ডকে।
ডারউইন ওয়াটারফ্রন্ট থেকে নৌকায় চড়ে পানিতে নামেন এই তিন ক্রিকেটার। মাছ ধরার এই অভিজ্ঞতা ছিল আসন্ন টেস্ট সিরিজের আনুষ্ঠানিক আয়োজনেরই অংশ। ক্রিকেটের চেনা ব্যস্ততা থেকে খানিকটা দূরে গিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর সুযোগ পেয়ে বেশ উপভোগই করেন তারা।
ডারউইনের সঙ্গে মাছ ধরার সম্পর্ক বেশ পুরোনো। শহরটির নদী, জলাভূমি ও উপকূলীয় পরিবেশ মাছ ধরার জন্য বেশ পরিচিত। তাই অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের আগে ক্রিকেটারদের জন্য এমন আয়োজন ছিল স্থানীয় আবহ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ারও একটি সুযোগ।
নৌকায় বসে মাছ ধরার পাশাপাশি তিন ক্রিকেটারের সাক্ষাৎকার নেওয়া হয়। সিরিজ সামনে রেখে বিশেষ ফটোশুটেও অংশ নেন তারা। ফলে আনুষ্ঠানিক প্রচারণার আবহের সঙ্গে মিশে যায় খানিকটা আনন্দ, বন্ধুত্ব আর অ্যাডভেঞ্চার।
বাংলাদেশের জন্য এই সফর যেমন কঠিন চ্যালেঞ্জের, তেমনি অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে টেস্ট ক্রিকেটের আবহও আলাদা। ডারউইনের কন্ডিশন, আবহাওয়া ও উইকেট- সবকিছুই দুই দলের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে পারে। সেই কঠিন লড়াইয়ের আগে তাই ক্রিকেটারদের এমন স্বস্তির মুহূর্ত কিছুটা ভিন্ন আবহ এনে দিয়েছে।
তাসকিনের জন্যও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজটি গুরুত্বপূর্ণ। সাক্ষাৎকার দিতে গিয়ে তাসকিন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা তার জন্য অনেক গৌরবের। যদিও, মাঠের লড়াইয়ে কোনো ছাড় দিতে রাজি নন তিনি।
অন্যদিকে অ্যালেক্স ক্যারি অস্ট্রেলিয়ার টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওয়েদারাল্ডও ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্য দেখিয়ে নজরে আছেন। তিনজনের এই নৌযাত্রা তাই সিরিজের উত্তেজনার আগে ক্রিকেটীয় বন্ধুত্বের সুন্দর একটি মুহূর্ত হয়ে থাকল।
মাঠে অবশ্য গল্পটা হবে ভিন্ন। সেখানে মাছ ধরার ছিপ নয়, হাতে থাকবে ক্রিকেট বল-ব্যাট। দারউইনের জলরাশির সেই নির্মল বিকেলের পর দুই দল যখন মাঠে নামবে, তখন লক্ষ্য একটাই- টেস্টের কঠিন লড়াইয়ে নিজেদের সেরা ক্রিকেটটা তুলে ধরা।
আইএইচএস/
What's Your Reaction?