অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

অতিরিক্ত ৫ কোটি লিটার ডিজেল সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। এ চালান বর্তমানে সিডনির পোর্ট বোটানি বন্দরের পথে রয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার।  আলবানিজে জানান, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়া প্রায় ৮০ কোটি লিটার ডিজেল, ১৫ কোটি ৫০ লাখ লিটার জেট ফুয়েল এবং ৩ লাখ ৪০ হাজার টন সার আমদানি করেছে। এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর থেকেই আমার সরকার অস্ট্রেলিয়ানদের ওপর এর সবচেয়ে খারাপ প্রভাব থেকে সুরক্ষা দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছিল। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার অতিরিক্ত ডিজেল আমদানির পদক্ষেপ দেশটির অভ্যন্তরীণ বাজারে সম্ভাব্য সংকট ও মূল্যবৃদ্ধির ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। তবে ঘোষণার বাইরে দেশটি আরও জ্বালানি মজুত করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

অতিরিক্ত ৫ কোটি লিটার ডিজেল সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। এ চালান বর্তমানে সিডনির পোর্ট বোটানি বন্দরের পথে রয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার। 

আলবানিজে জানান, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়া প্রায় ৮০ কোটি লিটার ডিজেল, ১৫ কোটি ৫০ লাখ লিটার জেট ফুয়েল এবং ৩ লাখ ৪০ হাজার টন সার আমদানি করেছে।

এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর থেকেই আমার সরকার অস্ট্রেলিয়ানদের ওপর এর সবচেয়ে খারাপ প্রভাব থেকে সুরক্ষা দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছিল। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়।

জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার অতিরিক্ত ডিজেল আমদানির পদক্ষেপ দেশটির অভ্যন্তরীণ বাজারে সম্ভাব্য সংকট ও মূল্যবৃদ্ধির ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। তবে ঘোষণার বাইরে দেশটি আরও জ্বালানি মজুত করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow