অস্ত্র-মাদকসহ যুবদল নেতা গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও ভারতীয় সিরাপসহ যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আরও একজনকে গ্রেফতার করা হয়। রোববার (২ আগস্ট) উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার বোরহান উদ্দিন (৩৪) এবং করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার রহিম উল্লাহ রনি (৩৫)। বোরহান উদ্দিন হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ফারুক উদ্দিন ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে বোরহান উদ্দিনের কাছ থেকে একটি কালো রঙের ৭.৬২ বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা গুলি, দুটি দেশীয় ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং এক বোতল ভারতীয় স্কপ সিরাপ জব্দ করা হয়। রহিম উল্লাহ রনির কাছ থেকেও এক বোতল ভারতীয় তৈরি স্কপ সিরাপ জব্দ করা হয়। আরও পড়ুন ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী গ্রেফতার বোরহান উদ্দিনের

অস্ত্র-মাদকসহ যুবদল নেতা গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও ভারতীয় সিরাপসহ যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আরও একজনকে গ্রেফতার করা হয়।

রোববার (২ আগস্ট) উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার বোরহান উদ্দিন (৩৪) এবং করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার রহিম উল্লাহ রনি (৩৫)। বোরহান উদ্দিন হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ফারুক উদ্দিন ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে বোরহান উদ্দিনের কাছ থেকে একটি কালো রঙের ৭.৬২ বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা গুলি, দুটি দেশীয় ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং এক বোতল ভারতীয় স্কপ সিরাপ জব্দ করা হয়। রহিম উল্লাহ রনির কাছ থেকেও এক বোতল ভারতীয় তৈরি স্কপ সিরাপ জব্দ করা হয়।

গ্রেফতার বোরহান উদ্দিনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে জোরারগঞ্জ ও মিরসরাই থানায় ৯টি মামলা বিচারাধীন।

অন্যদিকে রহিম উল্লাহর বিরুদ্ধে মাদক, চুরি ও অন্যান্য অভিযোগে জোরারগঞ্জ, রামু, লোহাগাড়া, পটিয়া, ছাগলনাইয়া ও সীতাকুণ্ড থানায় ৯টি মামলা বিচারাধীন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এলাকায় সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow