অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ আটকের ঘটনায় কক্সবাজারের মাতামুহুরীর বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা যুবদল। বুধবার (১৫ জুলাই) রাতে কক্সবাজার জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিমালার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদ, প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। আরও বলা হয়, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় এ সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চুনতি এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় অস্ত্রসহ আয়াত উল্লাহ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন- লক্ষ্মীপুর জেলার হোসাইন আহমেদ (৪২) ও ময়মনসিংহ জেলার আসাদুজ্জামান

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ আটকের ঘটনায় কক্সবাজারের মাতামুহুরীর বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা যুবদল।

বুধবার (১৫ জুলাই) রাতে কক্সবাজার জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিমালার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদ, প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও বলা হয়, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় এ সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চুনতি এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় অস্ত্রসহ আয়াত উল্লাহ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন- লক্ষ্মীপুর জেলার হোসাইন আহমেদ (৪২) ও ময়মনসিংহ জেলার আসাদুজ্জামান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা নথিভুক্ত করে আদালতে প্রেরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow