অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) এক বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, বায়েজিদ বোস্তামী থানা পুলিশ গত ২৬ জুন রাত সাড়ে ৮টার দিকে কামরাবাদের আতুরার ডিপো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তাররা হলেন- পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা মো. আলমগীর হোসেন সজীব (২০)। সজীব বর্তমানে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকার মীরপাড়ায় বসবাস করতেন। বিজ্ঞপ্তিতে আরও জানায়, অভিযানের সময় সৈয়দ কোম্পানির বিল্ডিংয়ের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে স্থাপিত চেকপোস্টে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি দেশীয় শর্টগান এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) এক বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, বায়েজিদ বোস্তামী থানা পুলিশ গত ২৬ জুন রাত সাড়ে ৮টার দিকে কামরাবাদের আতুরার ডিপো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তাররা হলেন- পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা মো. আলমগীর হোসেন সজীব (২০)। সজীব বর্তমানে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকার মীরপাড়ায় বসবাস করতেন।
বিজ্ঞপ্তিতে আরও জানায়, অভিযানের সময় সৈয়দ কোম্পানির বিল্ডিংয়ের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে স্থাপিত চেকপোস্টে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি দেশীয় শর্টগান এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?