অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

ভারতের চেন্নাইভিত্তিক অ্যাপোলো হাসপাতালের উদ্যোগে চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে ‘অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার’। নতুন এ কেন্দ্রের মাধ্যমে চট্টগ্রামের রোগীরা আন্তর্জাতিক মানের চিকিৎসাসংক্রান্ত তথ্য ও সহায়তা সহজেই পাবেন। রোববার (২৯ মার্চ) চট্টগ্রামের এক ক্লাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের রিজিওনাল সিইও (তামিলনাড়ু) ড. ইলান কুমার এবং অ্যাপোলো হাসপাতাল, চেন্নাইয়ের সিইও নাভিন ভি। এ ছাড়া উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সেলস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট (রেভিনিউ টিম) এম এস গুরু প্রসাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টারের সেন্টার হেড এবং ইউনিক হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রিফাত ফারুক। এ সময় বক্তারা বলেন, এ তথ্য কেন্দ্রের মাধ্যমে চট্টগ্রামের রোগীরা অ্যাপোলো হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত তথ্য, অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ, ভিসা সহায়তা এবং মেডিকেল সেকেন্ড ওপিনিয়নসহ নানা সেবা পাবেন। ফলে উন্নত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল হবে। তারা আরও বলেন, এ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় চিক

অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন
ভারতের চেন্নাইভিত্তিক অ্যাপোলো হাসপাতালের উদ্যোগে চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে ‘অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার’। নতুন এ কেন্দ্রের মাধ্যমে চট্টগ্রামের রোগীরা আন্তর্জাতিক মানের চিকিৎসাসংক্রান্ত তথ্য ও সহায়তা সহজেই পাবেন। রোববার (২৯ মার্চ) চট্টগ্রামের এক ক্লাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের রিজিওনাল সিইও (তামিলনাড়ু) ড. ইলান কুমার এবং অ্যাপোলো হাসপাতাল, চেন্নাইয়ের সিইও নাভিন ভি। এ ছাড়া উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সেলস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট (রেভিনিউ টিম) এম এস গুরু প্রসাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টারের সেন্টার হেড এবং ইউনিক হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রিফাত ফারুক। এ সময় বক্তারা বলেন, এ তথ্য কেন্দ্রের মাধ্যমে চট্টগ্রামের রোগীরা অ্যাপোলো হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত তথ্য, অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ, ভিসা সহায়তা এবং মেডিকেল সেকেন্ড ওপিনিয়নসহ নানা সেবা পাবেন। ফলে উন্নত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল হবে। তারা আরও বলেন, এ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় চিকিৎসক ও মেডিকেল ভ্যালু ট্রাভেল (এমভিটি)-সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে সমন্বয় করে রোগীদের সার্বিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত সিএমই (Continuing Medical Education) সেমিনার এবং রোগী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে, যাতে চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বাড়ে এবং রোগীরা সঠিক দিকনির্দেশনা পান। এ সময় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফেরা এক রোগীও তার অভিজ্ঞতা তুলে ধরেন। উল্লেখ্য, ইউনিক হেলথকেয়ার এবং এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রিফাত ফারুক চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতালের একমাত্র অনুমোদিত প্রতিনিধি হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন। অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টারটি নগরের জামাল খান এলাকার এম মাজেস্তা ভবনের ৮৪ নম্বর জামাল খান রোডে অবস্থিত। অনুষ্ঠানে স্থানীয় চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow