আইআরজিসি নৌ কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলো ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তানসিরির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। চারদিন আগে আলিরেজা তানসিরির নিহত হওয়ার কথা জানায় ইসরায়েল। তখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছিলেন, ইসরায়েলের বিমান হামলায় তানসিরি নিহত হয়েছেন। আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত বিপ্লবী গার্ড কোরের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের দ্বীপ ও উপকূলের প্রতিরক্ষা জোরদারে কাজ করছিলেন তানসিরি এবং বাহিনীগুলো সংগঠনে সক্রিয় ছিলেন। এগুলো করতে গিয়েই গুরুতর আহত হন তিনি এবং শেষ পর্যন্ত সেই আঘাতেই তিনি মারা যান। বিবৃতিতে আরও বলা হয়েছে, আলিরেজা তানসিরির অনুপস্থিতিতেও আইআরজিসি নৌবাহিনী সাম্প্রতিক সময়ে ‘কঠোর আঘাত’ হেনেছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় রেখেছে। আইআরজিসি আরও জানিয়েছে, শত্রুকে সম্পূর্ণভাবে বিনাশ না করা পর্যন্ত তারা থামবে না। আলিরেজা তানসিরি ২০১৮ সালে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন। এর আগে ২০১০ সাল থেকে তিনি আইআরজিসির নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তানসিরি একজন স্পষ্টভ

আইআরজিসি নৌ কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলো ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তানসিরির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। চারদিন আগে আলিরেজা তানসিরির নিহত হওয়ার কথা জানায় ইসরায়েল। তখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছিলেন, ইসরায়েলের বিমান হামলায় তানসিরি নিহত হয়েছেন।

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত বিপ্লবী গার্ড কোরের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের দ্বীপ ও উপকূলের প্রতিরক্ষা জোরদারে কাজ করছিলেন তানসিরি এবং বাহিনীগুলো সংগঠনে সক্রিয় ছিলেন। এগুলো করতে গিয়েই গুরুতর আহত হন তিনি এবং শেষ পর্যন্ত সেই আঘাতেই তিনি মারা যান।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আলিরেজা তানসিরির অনুপস্থিতিতেও আইআরজিসি নৌবাহিনী সাম্প্রতিক সময়ে ‘কঠোর আঘাত’ হেনেছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় রেখেছে।

আইআরজিসি আরও জানিয়েছে, শত্রুকে সম্পূর্ণভাবে বিনাশ না করা পর্যন্ত তারা থামবে না। আলিরেজা তানসিরি ২০১৮ সালে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন।

এর আগে ২০১০ সাল থেকে তিনি আইআরজিসির নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তানসিরি একজন স্পষ্টভাষী কমান্ডার হিসেবে পরিচিত। এর আগে ২০১৯ সালে তিনি হুমকি দিয়েছিলেন যে, ইরানের তেল রপ্তানি ব্যাহত হলে তারা হরমুজ প্রণালি বন্ধ করে দেবেন।

২০১৯ সালে ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার পর, অন্যান্য আইআরজিসি কমান্ডারদের সঙ্গে তানসিরির ওপরও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow