আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল কাঠামো (প্রিন্সিপাল) নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় সংস্কারের সময় ও ধাপ সরকারই নির্ধারণ করবে এবং এ বিষয়ে আইএমএফ সম্মতি দিয়েছে। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল ভিত্তি কী হবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। আইএমএফ ধাপে ধাপে কিছু সংস্কার বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। তবে দেশের অর্থনীতির বাস্তব অবস্থা এবং জনগণের স্বার্থ বিবেচনায় কোন সংস্কার কখন কার্যকর করা হবে, সে সিদ্ধান্ত সরকারই নেবে। তিনি বলেন, একটি রাজনৈতিক সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতাকে আইএমএফ সম্মান করে এবং সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের অবস্থানের প্রতি তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে। ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আরও জানান, দেশের আর্থিক খাতে সাম্প্রতিক অগ্রগতিতে

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল কাঠামো (প্রিন্সিপাল) নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় সংস্কারের সময় ও ধাপ সরকারই নির্ধারণ করবে এবং এ বিষয়ে আইএমএফ সম্মতি দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল ভিত্তি কী হবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। আইএমএফ ধাপে ধাপে কিছু সংস্কার বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। তবে দেশের অর্থনীতির বাস্তব অবস্থা এবং জনগণের স্বার্থ বিবেচনায় কোন সংস্কার কখন কার্যকর করা হবে, সে সিদ্ধান্ত সরকারই নেবে।

তিনি বলেন, একটি রাজনৈতিক সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতাকে আইএমএফ সম্মান করে এবং সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের অবস্থানের প্রতি তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আরও জানান, দেশের আর্থিক খাতে সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। বিশেষ করে শেয়ারবাজারের উন্নয়ন এবং কর-জিডিপি অনুপাত বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে সংস্থাটি। তবে এসব ক্ষেত্রে আরও অগ্রগতি প্রয়োজন বলেও মত দিয়েছে তারা।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন ঋণ কর্মসূচির কাঠামো নিয়ে আলোচনা আগামী দিনগুলোতেও চলবে। এ বিষয়ে আগামী অক্টোবরে ব্যাংককে আইএমএফের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আরও আলোচনা হবে। এছাড়া আইএমএফের ওই শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow