আইএসইউতে এসআইসিআইপি-বিজিএমইএ’র ক্যাম্পাসভিত্তিক নিয়োগ অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে এসআইসিআইপি-বিজিএমইএ ‘ক্যাম্পাসভিত্তিক নিয়োগ ২০২৬’ । শনিবার (২৫ এপ্রিল) শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন দক্ষতা উন্নয়ন কর্মসূচি, বিজিএমইএ এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন। এতে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান সরাসরি নিয়োগ কার্যক্রম পরিচালনা করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ- এর পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। সভাপতিত্ব করেন বিজিএমইএ- এর পরিচালক ও রুমানা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুমানা রাশিদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মজুমদার আরিফুর রহমান বলেন, বর্তমান শিল্পখাতে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও বাস্তব কাজের অভিজ্ঞতা জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশ সহজ করবে। সভাপতির বক্তব্যে রুমানা রাশিদ বলেন, দক্ষ মানবসম্পদ দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। কর্মমুখী প্রশিক্ষণ ও সরাসরি নিয়োগ কার্যক্রম শিল্পখাতকে আরও শক্তিশা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে এসআইসিআইপি-বিজিএমইএ ‘ক্যাম্পাসভিত্তিক নিয়োগ ২০২৬’ ।
শনিবার (২৫ এপ্রিল) শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন দক্ষতা উন্নয়ন কর্মসূচি, বিজিএমইএ এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন। এতে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান সরাসরি নিয়োগ কার্যক্রম পরিচালনা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ- এর পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। সভাপতিত্ব করেন বিজিএমইএ- এর পরিচালক ও রুমানা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুমানা রাশিদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মজুমদার আরিফুর রহমান বলেন, বর্তমান শিল্পখাতে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও বাস্তব কাজের অভিজ্ঞতা জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশ সহজ করবে।
সভাপতির বক্তব্যে রুমানা রাশিদ বলেন, দক্ষ মানবসম্পদ দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। কর্মমুখী প্রশিক্ষণ ও সরাসরি নিয়োগ কার্যক্রম শিল্পখাতকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন দক্ষতা উন্নয়ন কর্মসূচি (বিজিএমইএ)- এর সমন্বয়কারী মো. আশফাকুর রহমান (রাজিব) এবং বিটপি গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক— মানবসম্পদ, প্রশাসন ও সামঞ্জস্য তারেক আজিজ। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন, শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবন দক্ষতা উন্নয়ন কর্মসূচি–বিজিএমইএ-আইএসইউ-এর সমন্বয়কারী (সিআইসি) মো. আমিনুল হক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির অর্থ ও হিসাব বিভাগের উপ পরিচালক এ কে এম রফিকুল আলম এবং স্ট্যান্ডার্ড গ্রুপের অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ম্যানেজার মো. সালমান ওসমান অরণ্য।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সমন্বয়কারী সাঈদা আফরিন।
আয়োজকেরা জানান, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তত্ত্বাবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবির) অর্থায়নে আয়োজিত হয় স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)। এ কর্মসূচির উদ্দেশ্য ছিল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সরাসরি শিল্পখাতের সঙ্গে যুক্ত করা এবং যোগ্যদের তাৎক্ষণিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। অনুষ্ঠানে অংশ নেওয়া একটি শিল্পপ্রতিষ্ঠান তাদের নিয়োগ কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা, আত্মবিশ্বাস ও কর্মজগতের প্রস্তুতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।
What's Your Reaction?