আইনজীবী আলিফ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাবা, চাইলেন ন্যায়বিচার

বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার কার্যক্রমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনেই মামলার বাদী ও নিহত আলিফের বাবা জামাল উদ্দিন সাক্ষ্য দেন। এ সময় তিনি তার ছেলে আলিফ হত্যার ন্যায়বিচার দাবি করেন। সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় তার আংশিক জেরাও সম্পন্ন হয়। মামলার কারাগারে থাকা ২৩ আসামির মধ্যে ২২ জনকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে, ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে যুক্ত করা হয়। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম জানান, বাদীর সাক্ষ্যগ্রহণের পর আসামি অজয় দাশের পক্ষে রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী তাকে জেরা করেন। তবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে তার আইনজীবী জেরার জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি। এমআরএএইচ/এমএএইচ/জেআইএম

আইনজীবী আলিফ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাবা, চাইলেন ন্যায়বিচার

বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার কার্যক্রমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনেই মামলার বাদী ও নিহত আলিফের বাবা জামাল উদ্দিন সাক্ষ্য দেন। এ সময় তিনি তার ছেলে আলিফ হত্যার ন্যায়বিচার দাবি করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় তার আংশিক জেরাও সম্পন্ন হয়।

মামলার কারাগারে থাকা ২৩ আসামির মধ্যে ২২ জনকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে, ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে যুক্ত করা হয়।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম জানান, বাদীর সাক্ষ্যগ্রহণের পর আসামি অজয় দাশের পক্ষে রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী তাকে জেরা করেন। তবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে তার আইনজীবী জেরার জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি।

এমআরএএইচ/এমএএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow