আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম আতিয়ার। শুক্রবার (১৭ জুলাই) ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, আইনমন্ত্রীর পরিচয় ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আইন ও বিচার সংশ্লিষ্টদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন আতিয়ার। বিষয়টি আইনমন্ত্রীর নজরে আসার পর তার নির্দেশে মামলা হয়। সেই মামলার ছায়া তদন্ত করতে গিয়ে র্যাব আসামি গ্রেপ্তার করে। অভিযানে গ্রেপ্তার আতিয়ারের কাছ থেকে প্রতারণায় ব্যবহার করা মোবাইল ও সিম জব্দ করা হয়। আতিয়ারকে গ্রেপ্তারে সহায়তা করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি বলেন, ‘প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম আতিয়ার।
শুক্রবার (১৭ জুলাই) ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, আইনমন্ত্রীর পরিচয় ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আইন ও বিচার সংশ্লিষ্টদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন আতিয়ার। বিষয়টি আইনমন্ত্রীর নজরে আসার পর তার নির্দেশে মামলা হয়। সেই মামলার ছায়া তদন্ত করতে গিয়ে র্যাব আসামি গ্রেপ্তার করে।
অভিযানে গ্রেপ্তার আতিয়ারের কাছ থেকে প্রতারণায় ব্যবহার করা মোবাইল ও সিম জব্দ করা হয়।
আতিয়ারকে গ্রেপ্তারে সহায়তা করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি বলেন, ‘প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’
What's Your Reaction?