আইপিএলের সর্বকালের সেরা একাদশে বিদেশিদের জয়জয়কার, অর্ধেকও নেই ভারতীয়

বিশ্ব ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় লিগ আইপিএল। আইপিএলের নিয়ম অনুযায়ী, একাদশে সাতজন ভারতীয় ও চারজন বিদেশি খেলোয়াড় থাকে। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসার পর থেকে একজন অতিরিক্ত ক্রিকেটার নেওয়া যায়। কিন্তু বিদেশির সংখ্যা সেই চার জনই। তবে আইপিএলের সর্বকালের সেরা একাদশ বেছে নিতে গিয়ে সেই নিয়ম ভেঙেছেন জস বাটলার। ইংল্যান্ডের এই বিশ্বকাপজয়ী অধিনায়কের দলে রয়েছেন সাতজন বিদেশি ও চারজন ভারতীয়। ভারতের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব জায়গা পাননি বাটলারের দলে। ৬টি আইপিএল ট্রফির মালিক ও ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও নেই সেখানে। নিজেকেও রাখেননি বাটলার। ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটারও জায়গা পাননি তার দলে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে এসে নিজের দলের কথা জানিয়েছেন বাটলার। তার প্রথম একাদশে ওপেনার হিসেবে আছেন বিরাট কোহলি ও ক্রিস গেইল। অর্থাৎ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সফল ওপেনিং জুটিকেই রেখেছেন বাটলার। আইপিএলে সবচেয়ে বেশি রান কোহলির। গেইল যত দিন খেলেছেন, রানের পাহাড় গড়েছেন।

আইপিএলের সর্বকালের সেরা একাদশে বিদেশিদের জয়জয়কার, অর্ধেকও নেই ভারতীয়

বিশ্ব ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় লিগ আইপিএল। আইপিএলের নিয়ম অনুযায়ী, একাদশে সাতজন ভারতীয় ও চারজন বিদেশি খেলোয়াড় থাকে। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসার পর থেকে একজন অতিরিক্ত ক্রিকেটার নেওয়া যায়। কিন্তু বিদেশির সংখ্যা সেই চার জনই। তবে আইপিএলের সর্বকালের সেরা একাদশ বেছে নিতে গিয়ে সেই নিয়ম ভেঙেছেন জস বাটলার। ইংল্যান্ডের এই বিশ্বকাপজয়ী অধিনায়কের দলে রয়েছেন সাতজন বিদেশি ও চারজন ভারতীয়।

ভারতের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব জায়গা পাননি বাটলারের দলে। ৬টি আইপিএল ট্রফির মালিক ও ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও নেই সেখানে। নিজেকেও রাখেননি বাটলার। ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটারও জায়গা পাননি তার দলে।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে এসে নিজের দলের কথা জানিয়েছেন বাটলার। তার প্রথম একাদশে ওপেনার হিসেবে আছেন বিরাট কোহলি ও ক্রিস গেইল। অর্থাৎ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সফল ওপেনিং জুটিকেই রেখেছেন বাটলার। আইপিএলে সবচেয়ে বেশি রান কোহলির। গেইল যত দিন খেলেছেন, রানের পাহাড় গড়েছেন। তাই ওপেনিংয়ে রোহিত, ওয়ার্নার, এমনকি, নিজেকেও রাখেননি বাটলার।

তিন নম্বরে বাটলার রেখেছেন সুরেশ রায়নাকে। দীর্ঘ দিন চেন্নাই সুপার কিংসে তিন নম্বরে খেলেছেন রায়না। তাদের পাঁচ বার চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন। রায়নাকে ‘মিস্টার আইপিএল’ বলে উল্লেখ করেছেন বাটলার। চার নম্বরে বাটলার রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে। বাটলারের দলে উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনি।

অলরাউন্ডার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ত্রয়ীকে রেখেছেন বাটলার। তারা হলেন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। তার পরে আফগানিস্তানের রশিদ খান। বাটলারের দলে বিশেষজ্ঞ পেসার দুই জন। লাসিথ মালিঙ্গা ও জাসপ্রীত বুমরাহ। তবে অধিনায়ক হিসাবে কারও নাম উল্লেখ করেননি বাটলার। কোনো ইমপ্যাক্ট প্লেয়ারকেও দলে রাখেননি তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow