আইসিসির আমন্ত্রণ, বুলবুলের ‘না’

আইসিসির আমন্ত্রণে সাড়া দিয়ে কলম্বোয় যাচ্ছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাই প্রেমাদাসায় উপস্থিত থেকে ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখা হচ্ছে না তার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে না যাওয়ার কথা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। ভারত-পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ানোর পেছনে বড় একটা ভূমিকা আছে আমিনুল ইসলাম বুলবুলের। কূটনৈতিক সংযোগ কাজে লাগিয়ে পিসিবি ও আইসিসিকে নিয়ে একটা সমাধান সূত্র বের করেছেন। আইসিসি চেয়েছিল, বিসিবি সভাপতি তো বটেই, উপমহাদেশের অন্যান্য বোর্ডের প্রধানেরাও যেন মাঠে কলম্বোর প্রেমাদাসায় বসে ম্যাচটি উপভোগ করেন। কুয়েত থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে আজ শুক্রবার রাতেই ফ্লাইট ধরার কথা ছিল তার। সে হিসেবেই শনিবার সকালে দেশে ফেরার কথা বিসিবি সভাপতির। আমন্ত্রণ থাকলেও বাংলাদেশ না থাকায় ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাচ্ছেন না বলেই জানিয়েছেন তিনি।

আইসিসির আমন্ত্রণ, বুলবুলের ‘না’

আইসিসির আমন্ত্রণে সাড়া দিয়ে কলম্বোয় যাচ্ছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাই প্রেমাদাসায় উপস্থিত থেকে ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখা হচ্ছে না তার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে না যাওয়ার কথা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।

ভারত-পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ানোর পেছনে বড় একটা ভূমিকা আছে আমিনুল ইসলাম বুলবুলের। কূটনৈতিক সংযোগ কাজে লাগিয়ে পিসিবি ও আইসিসিকে নিয়ে একটা সমাধান সূত্র বের করেছেন। আইসিসি চেয়েছিল, বিসিবি সভাপতি তো বটেই, উপমহাদেশের অন্যান্য বোর্ডের প্রধানেরাও যেন মাঠে কলম্বোর প্রেমাদাসায় বসে ম্যাচটি উপভোগ করেন।

কুয়েত থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে আজ শুক্রবার রাতেই ফ্লাইট ধরার কথা ছিল তার। সে হিসেবেই শনিবার সকালে দেশে ফেরার কথা বিসিবি সভাপতির। আমন্ত্রণ থাকলেও বাংলাদেশ না থাকায় ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাচ্ছেন না বলেই জানিয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow