আওয়ামী লীগ নেতাকে রড দিয়ে পিটিয়ে হত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামাণিক নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার পাকুরিয়া চরের নান্টুর মোড় বাজার এলাকায় রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। মোসলেম উদ্দিন (৬২) সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের পাটুয়ার চর গ্রামের আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে। তিনি কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। জানা গেছে, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমি ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।  অভিযোগ রয়েছে, সোমবার রাত প্রায় ৮টার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা পান করে বাড়ি ফেরার পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর থেকে নান্টু সরকার পলাতক রয়েছে।  নিহতের স্বজনরা জানান, মোসলেম উদ্দিন সোমবার রাতে পা

আওয়ামী লীগ নেতাকে রড দিয়ে পিটিয়ে হত্যা
বগুড়ার সারিয়াকান্দিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামাণিক নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার পাকুরিয়া চরের নান্টুর মোড় বাজার এলাকায় রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। মোসলেম উদ্দিন (৬২) সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের পাটুয়ার চর গ্রামের আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে। তিনি কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। জানা গেছে, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমি ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।  অভিযোগ রয়েছে, সোমবার রাত প্রায় ৮টার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা পান করে বাড়ি ফেরার পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর থেকে নান্টু সরকার পলাতক রয়েছে।  নিহতের স্বজনরা জানান, মোসলেম উদ্দিন সোমবার রাতে পাকুরিয়া চরের নান্টুর মোড় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় তার ওপর রড দিয়ে অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোরে মারা যান।  নিহতের ছেলে নাহিদ হাসান জানান, জমিসংক্রান্ত জেরে আমার বাবাকে হত্যা করা হয়েছে।  সারিয়াকান্দি থানার ওসি আ.খ.ম আসাদুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত জেরে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow