আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তিন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (২৯ জুলাই) প্রেস ক্লাব কাশিয়ানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা হলেন- রাতইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. বদরুল ইসলাম এবং সদস্য নয়ন মোল্যা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, শারীরিক ও ব্যবসায়িক অসুবিধার কারণে সাংবাদিকদের উপস্থিতিতে স্বেচ্ছায় ও সজ্ঞানে তারা দলীয় পদ থেকে পদত্যাগ করছেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, আজকের পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না। এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে পদত্যাগের বিষয়ে উপজেলা বা জেলা আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তিন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (২৯ জুলাই) প্রেস ক্লাব কাশিয়ানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন- রাতইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. বদরুল ইসলাম এবং সদস্য নয়ন মোল্যা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, শারীরিক ও ব্যবসায়িক অসুবিধার কারণে সাংবাদিকদের উপস্থিতিতে স্বেচ্ছায় ও সজ্ঞানে তারা দলীয় পদ থেকে পদত্যাগ করছেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, আজকের পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে পদত্যাগের বিষয়ে উপজেলা বা জেলা আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow