আওয়ামী লীগের ৫ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শনিবার ( ৮ আগস্ট) বিকালে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা হলেন- বহুগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুকদেব রায়, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য মহিতোষ বাড়ৈ, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রমেন্দ্রনাথ টিকাদার, সদস্য মৃণাল কান্তি সরকার ও একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল টিকাদার। লিখিত বক্তব্যে তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিগত বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমাদের আদর্শ, নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। এ কারণে আমরা দলের সঙ্গে আর সাংগঠনিকভাবে যুক্ত থাকতে চায় না। লিখিত বক্তব্যে তারা আরও জানান, আজ থেকে আমরা দলের সব পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
শনিবার ( ৮ আগস্ট) বিকালে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন- বহুগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুকদেব রায়, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য মহিতোষ বাড়ৈ, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রমেন্দ্রনাথ টিকাদার, সদস্য মৃণাল কান্তি সরকার ও একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল টিকাদার।
লিখিত বক্তব্যে তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিগত বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমাদের আদর্শ, নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। এ কারণে আমরা দলের সঙ্গে আর সাংগঠনিকভাবে যুক্ত থাকতে চায় না।
লিখিত বক্তব্যে তারা আরও জানান, আজ থেকে আমরা দলের সব পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।
What's Your Reaction?