আগুনে পুড়ল ৫ ফার্নিচার দোকান
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি ফার্নিচার দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
শনিবার (২৬ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চান্দাইকোনা বাজারের কাঠপট্টিতে জয়নাল ও আলহাজ ছবেদ আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন মুহূর্তেই দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে জয়নাল মুন্সী, শহিদুল ইসলাম, ইউসুফ আলী ও হারাধন সূত্রধর জানান, আগুনে তাদের দোকানের সব মালামাল পুড়ে যাওয়ায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং নতুন করে ব্যবসা শুরু করা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।
ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজ রহমান বলেন, রাত প্রায় ১টার দিকে ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের টিম কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি ফার্নিচার দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
শনিবার (২৬ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চান্দাইকোনা বাজারের কাঠপট্টিতে জয়নাল ও আলহাজ ছবেদ আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন মুহূর্তেই দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে জয়নাল মুন্সী, শহিদুল ইসলাম, ইউসুফ আলী ও হারাধন সূত্রধর জানান, আগুনে তাদের দোকানের সব মালামাল পুড়ে যাওয়ায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং নতুন করে ব্যবসা শুরু করা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।
ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজ রহমান বলেন, রাত প্রায় ১টার দিকে ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের টিম কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।