আজকের কৌতুক: বুয়া যখন ‘ঘরের মন্ত্রী’

  নাজিফা রাসেল স্বপ্না বুবলি আন্টির বাসায় জরিনা বুয়া কাজ করে। জরিনা বুয়া কাজের চেয়ে বেশি ফেসবুকে টিকটক দেখায় বেশি ব্যস্ত থাকে। এই বুয়াকে নিয়ে আন্টি আছেন খুব পেরেশানিতে। একদিন বুবলি আন্টি বুয়াকে বললেন— বুবলি আন্টি: বুয়া, আজ ঘরটা ঝাড়ু দাও। আমার মেহমান আসবে।জরিনা বুয়া: আন্টি, আমি আর বুয়া না। আমার নতুন নাম ‘ঘরের মন্ত্রী’।বুবলি আন্টি: মন্ত্রী মানে? কি বলছো এসব?বুয়া: মন্ত্রী কাজ করে না, হুকুম দেয়। আপনি এখন ঝাড়ু দেন। আমি বসে দেখি ঠিক হলো কি না। বুবলি আন্টি বুয়ার কথা অবাক তো হলেনই সঙ্গে ভীষণ রেগে গেলেন। তারপর বললেন— বুবলি আন্টি: তাহলে তোমাকে টাকা দিবো কেন?জরিনা বুয়া : টাকা দিবেন কারণ আমি আপনাকে বুদ্ধি দেব। এই যে আপনি আমার দেখানো/শেখানো মত ঝাড়ু দিবেন, এতে আপনার শরীর ভালো থাকবে। ডাক্তারের টাকা বাঁচবে। এই বুদ্ধির দাম ৫০০ টাকা। দেখলেন তো, আমার বুদ্ধি যেন এক্কেবারে মন্ত্রীর বুদ্ধি। বুবলি আন্টি মাথায় হাত। আর বললেন— বুবলি আন্টি: আর চা কে বানাবে?বুয়া: চা বানালে হাত পুড়ে যেতে পারে। এটা অনেক ঝুঁকির কাজ। ঝুঁকির কাজের দাম ৩০০ টাকা.. হাত না পুড়লে ৩০০ টাকা, যদি পুড়েই যায় আরও বেশি দিতে হতে পার

আজকের কৌতুক: বুয়া যখন ‘ঘরের মন্ত্রী’

 

নাজিফা রাসেল স্বপ্না

বুবলি আন্টির বাসায় জরিনা বুয়া কাজ করে। জরিনা বুয়া কাজের চেয়ে বেশি ফেসবুকে টিকটক দেখায় বেশি ব্যস্ত থাকে। এই বুয়াকে নিয়ে আন্টি আছেন খুব পেরেশানিতে। একদিন বুবলি আন্টি বুয়াকে বললেন—

বুবলি আন্টি: বুয়া, আজ ঘরটা ঝাড়ু দাও। আমার মেহমান আসবে।
জরিনা বুয়া: আন্টি, আমি আর বুয়া না। আমার নতুন নাম ‘ঘরের মন্ত্রী’।
বুবলি আন্টি: মন্ত্রী মানে? কি বলছো এসব?
বুয়া: মন্ত্রী কাজ করে না, হুকুম দেয়। আপনি এখন ঝাড়ু দেন। আমি বসে দেখি ঠিক হলো কি না।

বুবলি আন্টি বুয়ার কথা অবাক তো হলেনই সঙ্গে ভীষণ রেগে গেলেন। তারপর বললেন—

বুবলি আন্টি: তাহলে তোমাকে টাকা দিবো কেন?
জরিনা বুয়া : টাকা দিবেন কারণ আমি আপনাকে বুদ্ধি দেব। এই যে আপনি আমার দেখানো/শেখানো মত ঝাড়ু দিবেন, এতে আপনার শরীর ভালো থাকবে। ডাক্তারের টাকা বাঁচবে। এই বুদ্ধির দাম ৫০০ টাকা। দেখলেন তো, আমার বুদ্ধি যেন এক্কেবারে মন্ত্রীর বুদ্ধি।

বুবলি আন্টি মাথায় হাত। আর বললেন—

বুবলি আন্টি: আর চা কে বানাবে?
বুয়া: চা বানালে হাত পুড়ে যেতে পারে। এটা অনেক ঝুঁকির কাজ। ঝুঁকির কাজের দাম ৩০০ টাকা.. হাত না পুড়লে ৩০০ টাকা, যদি পুড়েই যায় আরও বেশি দিতে হতে পারে।

শেষে বুবলি আন্টি নিজেই ঘর মুছলেন, নিজেই চা বানালেন। আর জরিনা বুয়া পাশে বসে বিস্কুট খেতে খেতে বললো, দেখলেন আন্টি, মন্ত্রী থাকলে কত লাভ? আপনি কাজ শিখে গেলেন।

এখন বুবলি আন্টি রান্নাও পারে, ঘর মোছাও পারে। জরিনা বুয়া শুধু তালি দেয় আর বলে ‘সাবাশ’।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow