আঞ্চলিক বাণিজ্য বাড়াতে চালু হচ্ছে ইরান-আর্মেনিয়া করিডোর
ইরান ও আর্মেনিয়া আঞ্চলিক বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ইরান-আর্মেনিয়া-জর্জিয়া করিডোর পুরোপুরি চালুর বিষয়ে একমত হয়েছে। দুই দেশের কর্মকর্তারা বলেছেন, করিডোরটি কার্যকর হলে বাণিজ্যিক লেনদেন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর আইআরএনএর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আঞ্চলিক পরিবহন কূটনীতির অংশ হিসেবে আয়োজিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এতে আর্মেনিয়ার আঞ্চলিক প্রশাসন ও অবকাঠামো মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরমেন সিমোনিয়ান ক্রিস্টিনে গালেচিয়ান এবং ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সড়ক রক্ষণাবেক্ষণ ও পরিবহন সংস্থার প্রধান রেজা আকবারি অংশ নেন।
বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা সড়কপথে পরিবহন সহযোগিতা সম্প্রসারণ, ট্রানজিট অবকাঠামো শক্তিশালী করা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা করেন।
রেজা আকবারি জানান, দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ভিত্তিতে একটি সমঝোতা স্মারকের খসড়া প্রস্তুত করা হয়েছে। এতে অবকাঠামো উন্নয়
ইরান ও আর্মেনিয়া আঞ্চলিক বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ইরান-আর্মেনিয়া-জর্জিয়া করিডোর পুরোপুরি চালুর বিষয়ে একমত হয়েছে। দুই দেশের কর্মকর্তারা বলেছেন, করিডোরটি কার্যকর হলে বাণিজ্যিক লেনদেন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর আইআরএনএর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আঞ্চলিক পরিবহন কূটনীতির অংশ হিসেবে আয়োজিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এতে আর্মেনিয়ার আঞ্চলিক প্রশাসন ও অবকাঠামো মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরমেন সিমোনিয়ান ক্রিস্টিনে গালেচিয়ান এবং ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সড়ক রক্ষণাবেক্ষণ ও পরিবহন সংস্থার প্রধান রেজা আকবারি অংশ নেন।
বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা সড়কপথে পরিবহন সহযোগিতা সম্প্রসারণ, ট্রানজিট অবকাঠামো শক্তিশালী করা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা করেন।
রেজা আকবারি জানান, দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ভিত্তিতে একটি সমঝোতা স্মারকের খসড়া প্রস্তুত করা হয়েছে। এতে অবকাঠামো উন্নয়ন, সীমান্তে চলাচলের প্রতিবন্ধকতা দূর, টোল কমানো বা বাতিল এবং ইরান ও আর্মেনিয়ার ভূখণ্ড দিয়ে চলাচলকারী ট্রানজিট বহরের সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যের বড় সম্ভাবনা রয়েছে। ইরান-আর্মেনিয়া-জর্জিয়া করিডোর চালু হলে আঞ্চলিক বাণিজ্যিক সংযোগ আরও জোরদার হবে।
আর্মেনিয়ার উপমন্ত্রী ক্রিস্টিনে গালেচিয়ান ইরানের সঙ্গে অর্থনৈতিক ও পরিবহন সহযোগিতা সম্প্রসারণকে স্বাগত জানিয়ে বলেন, দেশটিতে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে।
তিনি জানান, ট্রানজিট অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য পদক্ষেপ চালকদের ভোগান্তি কমাবে, ট্রানজিট বহরের চলাচল সহজ করবে এবং সীমান্তে পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করবে।
গালেচিয়ান আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষায়িত বৈঠকে সমঝোতা স্মারকের প্রস্তাবিত বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করা হবে এবং সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
সূত্র : আইআরএনএ