আটকের ১২ ঘণ্টা পর বিএনপি নেতাকে ছেড়ে দিল পুলিশ

কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের ১২ ঘণ্টা পর মুক্তি দিয়েছে পুলিশ। তাকে আটক করার পর থেকেই দলীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করে রাখেন। রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসে। দীর্ঘ ১২ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়। পরে রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের থানা ঘেরাও ও পরিবহন শ্রমিকদের অবরোধে বন্ধ ছিল শাসনগাছা বাস টার্মিনাল থেকে চলাচলকারী সব রুটের বাস। দুপুরে পর অবরোধ তুলে নিলে বাস চলাচল স্বাভাবিক হয়। বিএনপির এ নেতাকে আটকের খবরে তার অনুসারী বিএনপির নেতাকর্মী ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত তারা থানা গেটে অবস্থান করছিল। এদিকে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধের কারণে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। গুরুত্বপূর্ণ এই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লা ও আঞ্চলিক রুটে যাতায়াত ব্যাহত হয়।  এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় পুলিশের বাড়তি সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। একই

আটকের ১২ ঘণ্টা পর বিএনপি নেতাকে ছেড়ে দিল পুলিশ

কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের ১২ ঘণ্টা পর মুক্তি দিয়েছে পুলিশ। তাকে আটক করার পর থেকেই দলীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করে রাখেন।

রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসে। দীর্ঘ ১২ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়। পরে রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের থানা ঘেরাও ও পরিবহন শ্রমিকদের অবরোধে বন্ধ ছিল শাসনগাছা বাস টার্মিনাল থেকে চলাচলকারী সব রুটের বাস। দুপুরে পর অবরোধ তুলে নিলে বাস চলাচল স্বাভাবিক হয়। বিএনপির এ নেতাকে আটকের খবরে তার অনুসারী বিএনপির নেতাকর্মী ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত তারা থানা গেটে অবস্থান করছিল।

এদিকে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধের কারণে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। গুরুত্বপূর্ণ এই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লা ও আঞ্চলিক রুটে যাতায়াত ব্যাহত হয়। 

এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় পুলিশের বাড়তি সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা পুলিশ সুপার কার্যালয়েও। 

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ সংক্রান্ত অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার কালবেলাকে বলেন, সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। কী কারণে তাকে আটক করা হয়েছে, সেটি তারা ভালো বলতে পারবেন। তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। কিছু লোকজন থানার সামনে অবস্থান নিয়েছেন। আমরা তাদের শান্ত করার চেষ্টা করি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থানা এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, কিছু নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow