আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালালেন রোগীরা

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার লিকেজের ঘটনায় আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মরত স্টাফরা আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে দৌড়ে বাইরে বের হয়ে যান। রোববার (৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই সময় ষষ্ঠ তলায় ভর্তি থাকা এক রোগীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছিল। হঠাৎ করে সিলিন্ডারে লিকেজ দেখা দিলে বিকট শব্দ করে দ্রুত গতিতে অক্সিজেন বাইরে বের হতে থাকে। এতে মুহূর্তের মধ্যেই পুরো ফ্লোরটি কুয়াশার মতো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ ঘটনায় আগুন লাগার আশঙ্কায় হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসেন। পরে বিষয়টি জানতে পেরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইব্রাহিম ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তারা আগুনের কোনো আলামত না পেয়ে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়ে রোগী ও স্বজনদের আশ্বস্ত করে

আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালালেন রোগীরা

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার লিকেজের ঘটনায় আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মরত স্টাফরা আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে দৌড়ে বাইরে বের হয়ে যান।

রোববার (৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই সময় ষষ্ঠ তলায় ভর্তি থাকা এক রোগীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছিল। হঠাৎ করে সিলিন্ডারে লিকেজ দেখা দিলে বিকট শব্দ করে দ্রুত গতিতে অক্সিজেন বাইরে বের হতে থাকে। এতে মুহূর্তের মধ্যেই পুরো ফ্লোরটি কুয়াশার মতো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

এ ঘটনায় আগুন লাগার আশঙ্কায় হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসেন। পরে বিষয়টি জানতে পেরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইব্রাহিম ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তারা আগুনের কোনো আলামত না পেয়ে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়ে রোগী ও স্বজনদের আশ্বস্ত করেন। প্রায় দুই ঘণ্টা পর, রাত প্রায় ১১টার দিকে রোগীরা আবার বেডে ফিরে যান।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম বলেন, ‘একটি অক্সিজেন সিলিন্ডারের ভালভে লিকেজ হওয়ার কারণে বিকট শব্দ হয়। এতে রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে যান। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।’

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। তবে সেখানে অগ্নিকাণ্ডের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow