আতর-টুপির দোকানে উপচে পড়া ভিড়

রাত পোহালেই দেশব্যাপী উদযাপন করা হবে পবিত্র ঈদুল আজহা। সারাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদগাহ কিংবা মসজিদে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করবেন। এরপর মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টির উদ্দেশ্যে শুরু হবে পশু কোরবানি। সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক-পরিচ্ছদ, কোরবানির পশু কেনা এবং ঈদের দিন মাংস কাটার জন্য কসাই ঠিক করাসহ যাবতীয় মূল প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তে ঈদের আনন্দকে পূর্ণতা দিতে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় করতে দেখা গেছে টুপি-আতরের দোকানগুলোতে। সুগন্ধি বা আতর মাখা রাসুলুল্লাহ (সা.)-এর অন্যতম একটি প্রিয় সুন্নত ও বাঙালি মুসলিম সংস্কৃতির এক অবিচ্ছেদ্য ঐতিহ্য। ফলে ঈদের মূল কেনাকাটা শেষ করে এখন শেষ মুহূর্তের অনুষঙ্গ হিসেবে আতর, টুপি ও সুরমার দোকানে ভিড় করছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন এলাকা বিশেষ করে পুরান ঢাকার লালবাগ, হাজারীবাগ, চকবাজার এবং বিভিন্ন বড় মসজিদ সংলগ্ন স্থায়ী ও অস্থায়ী সুগন্ধির দোকানগুলো এখন ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত। বাজার ঘুরে দেখা গেছে, এবারের ঈদে দেশি আতরের পাশাপাশি বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের আতরের ব্যাপক চাহিদা রয়েছে। সুদূর ফ্রান্স, দুবাই, সৌদি আরব, সুইজারল

আতর-টুপির দোকানে উপচে পড়া ভিড়

রাত পোহালেই দেশব্যাপী উদযাপন করা হবে পবিত্র ঈদুল আজহা। সারাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদগাহ কিংবা মসজিদে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করবেন।

এরপর মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টির উদ্দেশ্যে শুরু হবে পশু কোরবানি। সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক-পরিচ্ছদ, কোরবানির পশু কেনা এবং ঈদের দিন মাংস কাটার জন্য কসাই ঠিক করাসহ যাবতীয় মূল প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তে ঈদের আনন্দকে পূর্ণতা দিতে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় করতে দেখা গেছে টুপি-আতরের দোকানগুলোতে।

সুগন্ধি বা আতর মাখা রাসুলুল্লাহ (সা.)-এর অন্যতম একটি প্রিয় সুন্নত ও বাঙালি মুসলিম সংস্কৃতির এক অবিচ্ছেদ্য ঐতিহ্য। ফলে ঈদের মূল কেনাকাটা শেষ করে এখন শেষ মুহূর্তের অনুষঙ্গ হিসেবে আতর, টুপি ও সুরমার দোকানে ভিড় করছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন এলাকা বিশেষ করে পুরান ঢাকার লালবাগ, হাজারীবাগ, চকবাজার এবং বিভিন্ন বড় মসজিদ সংলগ্ন স্থায়ী ও অস্থায়ী সুগন্ধির দোকানগুলো এখন ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত।

বাজার ঘুরে দেখা গেছে, এবারের ঈদে দেশি আতরের পাশাপাশি বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের আতরের ব্যাপক চাহিদা রয়েছে। সুদূর ফ্রান্স, দুবাই, সৌদি আরব, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর এবং জার্মানি থেকে আমদানি করা শত রকমের রাজকীয় ও আধুনিক সুবাসের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতাদের পছন্দ ও আভিজাত্যের ওপর ভিত্তি করে বাজারে প্রাকৃতিক বা হার্বাল এবং সিন্থেটিক বা কেমিকেল বেইজড পারফিউম অয়েল আতর পাওয়া যাচ্ছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মধ্যপ্রাচ্যের বিশেষ করে দুবাই ও সৌদি আরবের আতরগুলো দীর্ঘস্থায়ী সুবাসের জন্য অত্যন্ত সুপরিচিত। এর মধ্যে আসল উদ, আম্বার, মাক্স এবং কাস্তুরীর চাহিদা প্রতি বছরই তুঙ্গে থাকে।

jagonews24আতর-সুগন্ধির মূল্যতালিকা/ছবি: সংগৃহীত

অন্যদিকে তরুণ ও আধুনিক সুবাস পছন্দকারীদের প্রথম পছন্দ ফ্রান্স, সুইজারল্যান্ড ও জার্মানির হালকা ও রিফ্রেশিং পারফিউম অয়েল যা মূলত নামিদামি আন্তর্জাতিক পারফিউমের আদলে তৈরি। পাশাপাশি দেশি ও ভারতীয় প্রাকৃতিক ফুলের নির্যাস থেকে তৈরি বেলি, বকুল, গোলাপ ও চন্দনের চাহিদাও কম নয়।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে হাজারীবাগের একজন স্থানীয় আতর বিক্রেতা জানান, আতর কেবল ঈদের কোনো সিজনাল পণ্য নয়, এটি মূলত বারোমাসি পণ্য। নামাজি ও সুগন্ধিপ্রেমী মানুষ সারাবছরই আমাদের কাছে আসেন। তবে ঈদের শেষ কয়েক ঘণ্টায় বিক্রি বহুগুণ বেড়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, আতরভেদে একেক ধরনের আতরের দাম একেকরকম। দাম সাধারণত প্রতি মিলি (এমএল) অথবা তোলা (১ তোলা সমান প্রায় ১১ দশমিক ৬৬ গ্রাম) হিসেবে নির্ধারিত হয়। সাধারণ ক্রেতাদের জন্য প্রতি মিলি ৩০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে মানসম্পন্ন সিন্থেটিক বা পারফিউম অয়েল পাওয়া যাচ্ছে। প্রতি মিলি ৩০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে মিলছে দুবাই বা ফ্রান্স থেকে আমদানি করা সুগন্ধি। প্রতি মিলি লিটার (মিলি) ৯০০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে উদ বা আম্বার।

এমইউ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow