আত্মনির্ভর অর্থনীতি গড়তে অভ্যন্তরীণ মূল্যসংযোজন বাড়াতে হবে: ড. মাহবুব 

আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে বাহ্যিক অর্থায়নের ওপর নির্ভরশীলতা কমিয়ে অভ্যন্তরীণ মূল্য সংযোজন বৃদ্ধি এবং রপ্তানি আয়ের অর্থ দেশে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। একই সঙ্গে ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধি, রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং বাস্তবসম্মত বাজেট বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ইকোনমিক্স ক্লাব আয়োজিত ‘২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের পরবর্তী বিশ্লেষণ ও বাংলাদেশ অর্থনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীতে বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, দেশের উন্নয়নের জন্য বিনিয়োগযোগ্য মূলধনের প্রধান উৎস চিহ্নিত করা জরুরি। স্বাধীনতার পাঁচ দশক পর বাংলাদেশকে এখন বিদেশি অর্থায়নের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব সক্ষমতার ভিত্তিতে টেকসই উন্নয়নের পথে এগোতে হবে। তিনি তৈরি পোশাক খাতকে আরও স্বাবলম্বী করার পাশাপাশি রপ্তানি আয়ের অর্থ দেশে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন

আত্মনির্ভর অর্থনীতি গড়তে অভ্যন্তরীণ মূল্যসংযোজন বাড়াতে হবে: ড. মাহবুব 

আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে বাহ্যিক অর্থায়নের ওপর নির্ভরশীলতা কমিয়ে অভ্যন্তরীণ মূল্য সংযোজন বৃদ্ধি এবং রপ্তানি আয়ের অর্থ দেশে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

একই সঙ্গে ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধি, রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং বাস্তবসম্মত বাজেট বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ইকোনমিক্স ক্লাব আয়োজিত ‘২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের পরবর্তী বিশ্লেষণ ও বাংলাদেশ অর্থনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীতে বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, দেশের উন্নয়নের জন্য বিনিয়োগযোগ্য মূলধনের প্রধান উৎস চিহ্নিত করা জরুরি। স্বাধীনতার পাঁচ দশক পর বাংলাদেশকে এখন বিদেশি অর্থায়নের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব সক্ষমতার ভিত্তিতে টেকসই উন্নয়নের পথে এগোতে হবে। তিনি তৈরি পোশাক খাতকে আরও স্বাবলম্বী করার পাশাপাশি রপ্তানি আয়ের অর্থ দেশে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত কম থাকার অন্যতম কারণ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যথেষ্ট সুসংগঠিত নয়। পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ ঋণের সুদ পরিশোধে ব্যয় হওয়ায় উন্নয়ন বাজেট বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতির পেছনে অতীত সরকারের ব্যয়বহুল মেগা প্রকল্পগুলোর প্রভাবও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিইউবিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী। তিনি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের বিভিন্ন দিক বিশ্লেষণ করে বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কার্যকরভাবে বাস্তবায়নের বিকল্প নেই। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে মান নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

জ্বালানি খাত প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে না দিয়ে বিদ্যমান কাঠামোর মধ্যেই স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করা উচিত। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব ঘাটতি কমানো, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নকে বাজেট বাস্তবায়নের প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেন। তিনি বলেন, বাজেট-পরবর্তী বিশ্লেষণ দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নীতিনির্ধারণে কার্যকর দিকনির্দেশনা দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, এ ধরনের অ্যাকাডেমিক আয়োজন তরুণদের অর্থনীতি বিষয়ে আগ্রহী করে তোলে এবং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।

এ সময় অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারেক ইমাম জাহিদ, মো. রাকিবুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুন্সী মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে অংশ নেওয়া বিশেষজ্ঞরা মত দেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ইতিবাচক সম্ভাবনার বার্তা দিলেও এর সফলতা নির্ভর করবে দক্ষ বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টির ওপর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow