আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

আদালত জামিন দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আদালত প্রাঙ্গনেই সাবেক স্বামীকে বেদম মারধর করেছেন সাবেক স্ত্রী। সিসি ক্যামেরার মাধ্যমে বিষয়টি দৃষ্টিতে আসলে অভিযুক্ত সাবেক স্ত্রীকে তাৎক্ষণিকভাবে পাঁচদিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরের দিকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।  অভিযুক্ত তরুণীর নাম ফাতেমা মনীষা। ভুক্তভোগী সাবেক স্বামী সাজ্জাদ হোসেন বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া গ্রামের আবুল কালামের ছেলে। সাজ্জাদ হোসেন জানান, তার সাবেক স্ত্রী ফাতেমা মনীষা সার্বক্ষণিক টিকটক নিয়ে ব্যস্ত থাকায় তাদের মধ্যে মনোমালিন্য হয়। যা একপর্যায়ে বিচ্ছেদে গড়ায়। তিনি বলেন, গত মাসে সাবেক স্ত্রী ফাতেমা মনীষাকে ডিভোর্স দিয়েছি। এতে ক্ষুব্ধ হয়ে সে আমার এবং আমার মা শাহনাজ পারভীনের বিরুদ্ধে আদালতে মামলা দিয়েছে। রোববার আদালতে হাজির হয়ে ওই মামলায় জামিন প্রার্থনা করলে বিচারক জামিন মঞ্জুর এবং মাকে মামলা থেকে অব্যাহতি দেন। আদালত সূত্রে জানা গেছে, আদালতের এই রায়ে ক্ষুব্ধ হন মনীষা। সাবেক স্বামী সাজ্জাদ আদালতের বাইরে আসা মাত্রই তার ওপর হামলা করেন তিনি। এ সময় মনীষা তাকে বেদম মারধর করেন।

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী
আদালত জামিন দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আদালত প্রাঙ্গনেই সাবেক স্বামীকে বেদম মারধর করেছেন সাবেক স্ত্রী। সিসি ক্যামেরার মাধ্যমে বিষয়টি দৃষ্টিতে আসলে অভিযুক্ত সাবেক স্ত্রীকে তাৎক্ষণিকভাবে পাঁচদিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরের দিকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।  অভিযুক্ত তরুণীর নাম ফাতেমা মনীষা। ভুক্তভোগী সাবেক স্বামী সাজ্জাদ হোসেন বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া গ্রামের আবুল কালামের ছেলে। সাজ্জাদ হোসেন জানান, তার সাবেক স্ত্রী ফাতেমা মনীষা সার্বক্ষণিক টিকটক নিয়ে ব্যস্ত থাকায় তাদের মধ্যে মনোমালিন্য হয়। যা একপর্যায়ে বিচ্ছেদে গড়ায়। তিনি বলেন, গত মাসে সাবেক স্ত্রী ফাতেমা মনীষাকে ডিভোর্স দিয়েছি। এতে ক্ষুব্ধ হয়ে সে আমার এবং আমার মা শাহনাজ পারভীনের বিরুদ্ধে আদালতে মামলা দিয়েছে। রোববার আদালতে হাজির হয়ে ওই মামলায় জামিন প্রার্থনা করলে বিচারক জামিন মঞ্জুর এবং মাকে মামলা থেকে অব্যাহতি দেন। আদালত সূত্রে জানা গেছে, আদালতের এই রায়ে ক্ষুব্ধ হন মনীষা। সাবেক স্বামী সাজ্জাদ আদালতের বাইরে আসা মাত্রই তার ওপর হামলা করেন তিনি। এ সময় মনীষা তাকে বেদম মারধর করেন। পরবর্তীতে বিষয়টি আদালতের নজরে আনা হলে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করে কোর্ট পুলিশ। পরে তাৎক্ষণিকভাবে তাকে পাঁচদিনের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ওই তরুণীকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow