আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

নিষিদ্ধ সংগঠন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রদল নেতা রেজওয়ানুল হক ইমনের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৩ জুন) দিনগত মধ্যরাতে গাংনী উপজেলার সাহারবাটিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি সাহারবাটি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে থানা থেকে রাকিবুল ইসলাম টুটুলকে মেহেরপুর আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাকিবুল ইসলাম বলেন, ‌“আমি জন্মগতভাবে অপরাধী নই। এ দেশে জন্মগ্রহণ করেছি, সেটাই আজ আমার সবচেয়ে বড় অন্যায় হয়ে দাঁড়িয়েছে। বিনা অপরাধে আমাকে গ্রেফতার করা হয়েছে। আমি মানুষের জন্য রাজনীতি করেছি, সাধারণ মানুষের সেবা করার জন্য রাজনীতি করেছি। আজ আমাকে গ্রেফতার করা হয়েছে শুধু আমি ‘জয় বাংলার’ লোক বলে।” তিনি আরও বলেন, “যদি ‘জয় বাংলা’ করা অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধে অপরাধী। তবে মনে রাখবেন,

আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

নিষিদ্ধ সংগঠন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রদল নেতা রেজওয়ানুল হক ইমনের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩ জুন) দিনগত মধ্যরাতে গাংনী উপজেলার সাহারবাটিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি সাহারবাটি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে থানা থেকে রাকিবুল ইসলাম টুটুলকে মেহেরপুর আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রাকিবুল ইসলাম বলেন, ‌“আমি জন্মগতভাবে অপরাধী নই। এ দেশে জন্মগ্রহণ করেছি, সেটাই আজ আমার সবচেয়ে বড় অন্যায় হয়ে দাঁড়িয়েছে। বিনা অপরাধে আমাকে গ্রেফতার করা হয়েছে। আমি মানুষের জন্য রাজনীতি করেছি, সাধারণ মানুষের সেবা করার জন্য রাজনীতি করেছি। আজ আমাকে গ্রেফতার করা হয়েছে শুধু আমি ‘জয় বাংলার’ লোক বলে।”

আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

তিনি আরও বলেন, “যদি ‘জয় বাংলা’ করা অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধে অপরাধী। তবে মনে রাখবেন, আজ যারা আমাকে অপরাধী বানিয়েছেন, কাল বা কোনো একদিন তারাও একই পরিস্থিতির মুখোমুখি হবেন। মানুষের মুক্তির জন্য শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেন এবং দেশের মানুষের মুক্তি নিশ্চিত করবেন।”

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করে রাকিবুল ইসলাম বলেন, ‘আপনি আজ আমাদের রাজনৈতিক অধিকার সীমিত করেছেন। একদিন আপনার দলের রাজনৈতিক অধিকারও সীমিত হতে পারে।’

পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন এবং ভবিষ্যতে পরিবর্তন আসবে বলে দাবি করেন।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুলকে গ্রেফতার করা হয়েছে। আদালতে সোপর্দ করার পর বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

আসিফ ইকবাল/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow