আদালতের ভেতরে সংঘর্ষ, আটক ৩

যশোরের আলোচিত প্রতারক মাহমুদা কাণ্ডকে ঘিরে এবার আদালত ভবনের ভেতরে ভুক্তভোগী ও মাহমুদার স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  সোমবার (১৬ মার্চ) শ্লীলতাহানি ও পাল্টাপাল্টি মারধরের অভিযোগে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  প্রত্যক্ষদর্শীরা জানান, এজলাসের সামনে থেকেই শুরু হয় কথাকাটাকাটি। বাগবিতণ্ডার একপর্যায়ে মাহমুদার ভাই ভুক্তভোগী একনারীর শ্লীলতাহানী ঘটায়। এসময় অন্যরা এসে পাল্টা হামলা চালায়। মাহামুদার ভাই সিঁড়িতে পড়ে আহত হন।  এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠলে কোর্ট পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মারামারিতে জড়িত থাকার অভিযোগে ভুক্তভোগিদের দুই নারীসহ তিনজনকে আটক করে তাৎক্ষণিকভাবে আদালতে সোপর্দ করে। বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম হেদায়েত হোসেনের ছেলে ইমরানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ঘোপ জেলরোড এলাকার তালজিলা রহমান ও শেখ হাটির ইন্নাতুল হাসানকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়। একইদিনে আদালত মাহমুদার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী ফাইনারা বর্না জানান, সোমবার (১৬ মার্চ) মাহমুদার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রিমা

আদালতের ভেতরে সংঘর্ষ, আটক ৩

যশোরের আলোচিত প্রতারক মাহমুদা কাণ্ডকে ঘিরে এবার আদালত ভবনের ভেতরে ভুক্তভোগী ও মাহমুদার স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৬ মার্চ) শ্লীলতাহানি ও পাল্টাপাল্টি মারধরের অভিযোগে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এজলাসের সামনে থেকেই শুরু হয় কথাকাটাকাটি। বাগবিতণ্ডার একপর্যায়ে মাহমুদার ভাই ভুক্তভোগী একনারীর শ্লীলতাহানী ঘটায়। এসময় অন্যরা এসে পাল্টা হামলা চালায়। মাহামুদার ভাই সিঁড়িতে পড়ে আহত হন। 

এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠলে কোর্ট পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মারামারিতে জড়িত থাকার অভিযোগে ভুক্তভোগিদের দুই নারীসহ তিনজনকে আটক করে তাৎক্ষণিকভাবে আদালতে সোপর্দ করে।

বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম হেদায়েত হোসেনের ছেলে ইমরানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ঘোপ জেলরোড এলাকার তালজিলা রহমান ও শেখ হাটির ইন্নাতুল হাসানকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়। একইদিনে আদালত মাহমুদার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী ফাইনারা বর্না জানান, সোমবার (১৬ মার্চ) মাহমুদার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রিমান্ড শুনানি ও জামিন আবেদনের দিন ধার্য ছিল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

তিনি আরও বলেন, এজলাস থেকে বের হওয়ার পর সিঁড়ির কাছে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে মারামারিতে রূপ নেয়। ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে আদালত একজনকে সাজা প্রদান করেন ও দুইজনকে মুক্তি দেন। 

উল্লেখ্য, কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৭ মার্চ মাহমুদাকে ভুক্তভোগীরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওইদিনই থানায় একটি মামলা দায়ের করা হয়। পরদিন আদালতে আরও ৮টি মামলা এবং তার পরের দিন আরও একটি মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে অসংখ্য প্রতারণার অভিযোগ রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow