আন্তঃব্যাংক-রেমিট্যান্সের ডলারের দাম ১২৩.৮২ টাকার মধ্যে রাখতে হবে

আমদানি দায় পরিশোধের চাপ বাড়ায় বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে আন্তঃব্যাংক ও রেমিট্যান্স চ্যানেলে ১২৩ টাকা ৮২ পয়সার বেশি দামে ডলার না কিনতে মৌখিক নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের একাধিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যাংকারদের দাবি, আন্তঃব্যাংক বাজারে নির্দেশিত দর ১২৩ টাকা ৮২ পয়সা হলেও রেমিট্যান্সের ডলার কিনতে ১২৩ টাকা ৯০ পয়সা থেকে ১২৩ টাকা ৯৫ পয়সা পর্যন্ত গুনতে হচ্ছে। এতে নির্ধারিত দরে লেনদেনে অনীহা তৈরি হয়েছে। তাদের মতে, বাজারভিত্তিক বিনিময় হার চালু না হলে আন্তঃব্যাংক ডলার বাজার পুরোপুরি কার্যকর হবে না। আরও পড়ুন ভালো সরবরাহেও বাড়ছে ডলারের দাম, নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দীর্ঘদিন ধরেই বাজারভিত্তিক বিনিময় হার এবং কেন্দ্রীয় ব্যাংকের সীমিত হস্তক্ষেপের পরামর্শ দিয়ে আসছে। সাবেক গভর্নর আহসান এইচ মনসুরও ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়ে বলেছেন, কৃত্রিমভাবে বিনিময় হার নিয়ন্ত্রণ করলে খোলাবাজারে অস্থিরতা বাড়তে পারে। আরও পড়ুন জুলাইয়ে ২৭ দিনে

আন্তঃব্যাংক-রেমিট্যান্সের ডলারের দাম ১২৩.৮২ টাকার মধ্যে রাখতে হবে

আমদানি দায় পরিশোধের চাপ বাড়ায় বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে আন্তঃব্যাংক ও রেমিট্যান্স চ্যানেলে ১২৩ টাকা ৮২ পয়সার বেশি দামে ডলার না কিনতে মৌখিক নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের একাধিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংকারদের দাবি, আন্তঃব্যাংক বাজারে নির্দেশিত দর ১২৩ টাকা ৮২ পয়সা হলেও রেমিট্যান্সের ডলার কিনতে ১২৩ টাকা ৯০ পয়সা থেকে ১২৩ টাকা ৯৫ পয়সা পর্যন্ত গুনতে হচ্ছে। এতে নির্ধারিত দরে লেনদেনে অনীহা তৈরি হয়েছে। তাদের মতে, বাজারভিত্তিক বিনিময় হার চালু না হলে আন্তঃব্যাংক ডলার বাজার পুরোপুরি কার্যকর হবে না।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দীর্ঘদিন ধরেই বাজারভিত্তিক বিনিময় হার এবং কেন্দ্রীয় ব্যাংকের সীমিত হস্তক্ষেপের পরামর্শ দিয়ে আসছে। সাবেক গভর্নর আহসান এইচ মনসুরও ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়ে বলেছেন, কৃত্রিমভাবে বিনিময় হার নিয়ন্ত্রণ করলে খোলাবাজারে অস্থিরতা বাড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকারি এলসি পরিশোধের চাপ বাড়ায় ডলারের চাহিদা বেড়েছে। একই সময়ে রেমিট্যান্স প্রবাহও কমেছে। ফলে বাজারে ডলারের ওপর চাপ তৈরি হয়েছে। এছাড়া গত প্রায় দেড় মাস ধরে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কেনা বন্ধ রেখেছে।

ইএআর/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow