আন্তর্জাতিক পানি সম্মেলনে এমপি ফজলুল হক মিলনের অংশগ্রহণ

লাওসে অনুষ্ঠিত এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে বাংলাদেশ জাতীয় সংসদের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। বুধবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় তিনি ‘এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিং ওভারসিজ অ্যান্ড একাডেমিক সেশন’-এ অংশ নেন। এ সময় পানি সম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণের পাশাপাশি ফজলুল হক মিলন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় পানি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক এ সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে দেশের অবস্থান তুলে ধরেন তিনি। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ ভবিষ্যতে পানি ব্যবস্থাপনা ও জলবায়ু বিষয়ক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক পানি সম্মেলনে এমপি ফজলুল হক মিলনের অংশগ্রহণ

লাওসে অনুষ্ঠিত এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে বাংলাদেশ জাতীয় সংসদের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

বুধবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় তিনি ‘এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিং ওভারসিজ অ্যান্ড একাডেমিক সেশন’-এ অংশ নেন। এ সময় পানি সম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় অংশগ্রহণের পাশাপাশি ফজলুল হক মিলন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় পানি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

আন্তর্জাতিক এ সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে দেশের অবস্থান তুলে ধরেন তিনি। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ ভবিষ্যতে পানি ব্যবস্থাপনা ও জলবায়ু বিষয়ক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow