আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে আবেগঘন বার্তা আলিয়ার
ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রাজধানী দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। তার এই পোস্ট প্রকাশের পর তা নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতে নিট পরীক্ষাকে ঘিরে বিতর্ক এবং শিক্ষার্থীদের আন্দোলন দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সম্প্রতি ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনা দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়। এমন পরিস্থিতিতে বুধবার গভীর রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন আলিয়া ভাট। সেখানে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস, ধৈর্য ও দৃঢ়তার প্রশংসা করেন। আলিয়া লেখেন, গত কয়েকদিনের ঘটনাগুলো তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তবে শিক্ষার্থীদের ঐক্য, সাহস এবং নিজেদের অধিকার আদায়ে অবিচল অবস্থান তাকে নতুন করে আশাবাদী করেছে। আরও পড়ুন সিনেমার অনেক প
ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রাজধানী দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। তার এই পোস্ট প্রকাশের পর তা নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভারতে নিট পরীক্ষাকে ঘিরে বিতর্ক এবং শিক্ষার্থীদের আন্দোলন দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সম্প্রতি ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনা দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়।
এমন পরিস্থিতিতে বুধবার গভীর রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন আলিয়া ভাট। সেখানে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস, ধৈর্য ও দৃঢ়তার প্রশংসা করেন।
আলিয়া লেখেন, গত কয়েকদিনের ঘটনাগুলো তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তবে শিক্ষার্থীদের ঐক্য, সাহস এবং নিজেদের অধিকার আদায়ে অবিচল অবস্থান তাকে নতুন করে আশাবাদী করেছে।
তার ভাষায়, প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং বছরের পর বছর ধরে করা পরিশ্রম। তারা শুধু নিজেদের জন্য নয়, বরং পুরো একটি প্রজন্মের ভবিষ্যতের জন্য কথা বলছে।
অভিনেত্রী আরও বলেন, শিক্ষার্থীদের দৃঢ়তা আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে-যাদের হাতে দেশের ভবিষ্যৎ, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি? তাদের সাহস আমাদের সবাইকে আত্মসমালোচনার সুযোগ করে দিয়েছে।
বার্তার শেষাংশে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আলিয়া লেখেন, ‘এই সংহতি শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদের হাতেই। জয় হিন্দ।’
আলিয়ার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই তার অবস্থানকে সাহসী বলে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ চলমান ইস্যুতে নীরব থাকা অন্যান্য বলিউড তারকাদের সঙ্গে তার অবস্থানের তুলনা টেনে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, শিক্ষার্থী আন্দোলন নিয়ে এতদিন বলিউডের বেশির ভাগ তারকাই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সম্প্রতি সালমান খানও শিক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে একটি বার্তা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নিজের অবস্থান জানালেন আলিয়া ভাট।
এমএমএফ
What's Your Reaction?

