আবদুল আউয়াল মিন্টু মন্ত্রী হওয়ায় দাগনভুঞায় মিষ্টি বিতরণ
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সরকারের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ায় ফেনীর দাগনভুঞায় আনন্দের বন্যা বইছে। নেতাকর্মীদের উদ্যোগে উপজেলার বেকের বাজারে মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, আব্দুল আউয়াল মিন্টু মন্ত্রী হওয়ার খবরে দাগনভুঞার মাতুভুঞা ইউপির বেকের বাজারে দলীয় নেতাকর্মীদের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় নেতাকর্মীরা আবদুল আউয়াল মিন্টুর পক্ষে নানা স্লোগান দেন এবং একে দাগনভুঞাবাসীর জন্য এক বড় অর্জন বলে অভিহিত করেন।
দাগনভুঞা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশ বলেন, আবদুল আউয়াল মিন্টু একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। তাকে মন্ত্রী মনোনীত করায় আমরা অত্যন্ত আনন্দিত। এজন্য বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি আব্দুল আউয়াল মিন্টুর বলিষ্ঠ নেতৃত্বে দাগনভুঞাসহ সারাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক

মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সামছুল হক নকু মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারিছ আহমদ পেয়ার, বিএনপি নেতা কবির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।
এ নিয়ে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।