আবারও ওটিটিতে সাবিলা নূর, আসছে ফিকশন 'ফাইসা গেছি'
টেলিভিশন নাটকের পর বাণিজ্যিক সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। এবার আবারও ওটিটিতে ফিরছেন তিনি। কমেডি ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’ নিয়ে আগামী ২০ আগস্ট দর্শকদের সামনে হাজির হবেন এই অভিনেত্রী।
মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘ফাইসা গেছি’ নির্মিত হয়েছে একজন রাইডশেয়ার চালকের জীবনে ঘটে যাওয়া বিচিত্র কিছু ঘটনাকে কেন্দ্র করে। হাস্যরসের মোড়কে গল্প বলা হলেও এতে সুযোগ, লোভ ও অপরাধবোধের মতো বিষয় উঠে এসেছে। সাবিলা নূরের সঙ্গে এতে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। আরও রয়েছেন আরফান মৃধা শিবলু ও করভী মিজান। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে কনটেন্টটি।
নতুন কাজটি নিয়ে উচ্ছ্বসিত সাবিলা নূর। তিনি বলেন, "আমি সবসময় চেষ্টা করি এক কাজের সঙ্গে আরেক কাজের যেন মিল না থাকে। 'বনলতা এক্সপ্রেস' ও 'রকস্টার'-এর পর 'ফাইসা গেছি' আমার জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। কমেডি ঘরানার গল্পে কাজ করতে দারুণ লেগেছে। আশা করি দর্শকরাও কাজটি উপভোগ করবেন।"
অভিনয়জীবনের শুরুটা নাটক দিয়ে হলেও পরবর্তী সময়ে ওটিটি ও সিনেমায়ও নিজের অবস্থান তৈরি করেছেন সাবিলা। তিন মাধ্যমেই নিয়মিত কাজ করতে চান তিনি। সাবিলা
টেলিভিশন নাটকের পর বাণিজ্যিক সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। এবার আবারও ওটিটিতে ফিরছেন তিনি। কমেডি ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’ নিয়ে আগামী ২০ আগস্ট দর্শকদের সামনে হাজির হবেন এই অভিনেত্রী।
মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘ফাইসা গেছি’ নির্মিত হয়েছে একজন রাইডশেয়ার চালকের জীবনে ঘটে যাওয়া বিচিত্র কিছু ঘটনাকে কেন্দ্র করে। হাস্যরসের মোড়কে গল্প বলা হলেও এতে সুযোগ, লোভ ও অপরাধবোধের মতো বিষয় উঠে এসেছে। সাবিলা নূরের সঙ্গে এতে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। আরও রয়েছেন আরফান মৃধা শিবলু ও করভী মিজান। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে কনটেন্টটি।
নতুন কাজটি নিয়ে উচ্ছ্বসিত সাবিলা নূর। তিনি বলেন, "আমি সবসময় চেষ্টা করি এক কাজের সঙ্গে আরেক কাজের যেন মিল না থাকে। 'বনলতা এক্সপ্রেস' ও 'রকস্টার'-এর পর 'ফাইসা গেছি' আমার জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। কমেডি ঘরানার গল্পে কাজ করতে দারুণ লেগেছে। আশা করি দর্শকরাও কাজটি উপভোগ করবেন।"
অভিনয়জীবনের শুরুটা নাটক দিয়ে হলেও পরবর্তী সময়ে ওটিটি ও সিনেমায়ও নিজের অবস্থান তৈরি করেছেন সাবিলা। তিন মাধ্যমেই নিয়মিত কাজ করতে চান তিনি। সাবিলা বলেন, 'আমি নাটক থেকে উঠে এসেছি। এটাই আমার শিকড়। এরপর ওটিটিতে বেশকিছু কাজ করেছি। সেগুলো দর্শক ভালোভাবে নিয়েছেন। তারপর সিনেমায় এসেছি। এখানেও দর্শক আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন।'
তার মতে, নাটক, ওটিটি ও সিনেমায় কাজের প্রস্তুতি এক নয়। সিনেমার জন্য দীর্ঘ সময় প্রস্তুতি নিতে হয় বলে সবসময় নাটক বা ওটিটিতে কাজ করা সম্ভব হয় না। তবে মাধ্যম নয়, অভিনয়শিল্পী হিসেবেই নিজের পরিচয়কে বড় করে দেখেন সাবিলা। তাই সুযোগ পেলে তিন মাধ্যমেই অভিনয় করে যেতে চান তিনি।