আবারও ছেলের বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই খ্যাত চাষী আলম

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু ভাই চরিত্রে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এ নামেই তাকে বেশি চেনেন সবাই। অভিনেতার জীবনে এলো সুসংবাদ। তার ঘর আলো করে ফুটফুটে এক পুত্রসন্তান জন্ম নিয়েছে। তিন বছর আগে ২০২৩ সালে বিয়ে করা চাষী আলমের এটি দ্বিতীয় সন্তান। বৃহস্পতিবার (২১ মে) সকালে নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চাষী আলম। তিনি বলেন, ‘মা এবং সন্তান দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ স্ত্রীর সঙ্গে চাষী আলমতবে নতুন পুত্রের কোনো ছবি তিনি প্রকাশ করেননি এখনো। খবরটি প্রকাশ হওয়ার পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেতা। এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম সন্তানের বাবা হন তিনি। সেবারও এক পুত্র সন্তান জন্ম দেন তার স্ত্রী।  ২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন চাষী আলম। চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচিত হয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চাষী অভিনীত কাজল আরেফিন অমি নির্ম

আবারও ছেলের বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই খ্যাত চাষী আলম

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু ভাই চরিত্রে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এ নামেই তাকে বেশি চেনেন সবাই। অভিনেতার জীবনে এলো সুসংবাদ।

তার ঘর আলো করে ফুটফুটে এক পুত্রসন্তান জন্ম নিয়েছে। তিন বছর আগে ২০২৩ সালে বিয়ে করা চাষী আলমের এটি দ্বিতীয় সন্তান।

বৃহস্পতিবার (২১ মে) সকালে নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চাষী আলম। তিনি বলেন, ‘মা এবং সন্তান দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ 


স্ত্রীর সঙ্গে চাষী আলম

তবে নতুন পুত্রের কোনো ছবি তিনি প্রকাশ করেননি এখনো। 

খবরটি প্রকাশ হওয়ার পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেতা।

এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম সন্তানের বাবা হন তিনি। সেবারও এক পুত্র সন্তান জন্ম দেন তার স্ত্রী। 

২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন চাষী আলম।

চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচিত হয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চাষী অভিনীত কাজল আরেফিন অমি নির্মিত ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটক ব্যাপক প্রশংসিত হয়েছে। 

সেই ধারাবাহিকতায় আসছে ঈদেও বেশ কিছু নাটক ও ওটিটির কন্টেন্টে দেখা যাবে চাষী আলমকে।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow