আবাহনীকে হারালেই চ্যাম্পিয়ন কিংস

বাংলাদেশ ফুটবল লিগের সব আকর্ষণ শেষ হতে পারে ১৭ রাউন্ডেই। লিগের দ্বিতীয় পর্বের সবচেয়ে বড় লড়াইটি শুক্রবার হবে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। বিকেল পৌনে চারটায় মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী ও পাঁচ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে। কিংসের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লম্বা একটা সময় ছিল ফর্টিস এফসি। তবে শেষ দিকে দারুণভাবে শিরোপার লড়াইয়ে ফিরে আসে আবাহনী। দুই ম্যাচ বাকি থাকতে কিংস ও আবাহনীর পয়েন্টের পার্থক্য মাত্র ১। ১৬ ম্যাচে কিংসের সংগ্রহ ৩৫, আবাহনীর ৩৪। ২০১৮ সালে কিংস শীর্ষ লিগে ওঠার পর আবাহনী আর চ্যাম্পিয়ন হতে পারেনি। গত ৬ আসরে কিংস ৫ বার ও মোহামেডান ১ বার চ্যাম্পিয়ন হয়েছে। দীর্ঘ সময় পর আবাহনীর সামনেও দারুণ সুযোগ। শুক্রবার আকাশি-নীলরা জিতলে শিরোপা তাদের হাতের লাগালে চলে আসবে। কিংস জিতলে ৩৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করবে শিরোপা উদ্ধার। তখন শেষ ম্যাচে ইয়ংমেন্সের বিপক্ষে ফল কোনো প্রভাব ফেলবে না। অন্য দিকে আবাহনী জিতলে কিংসের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে যাবে এবং শেষ

আবাহনীকে হারালেই চ্যাম্পিয়ন কিংস

বাংলাদেশ ফুটবল লিগের সব আকর্ষণ শেষ হতে পারে ১৭ রাউন্ডেই। লিগের দ্বিতীয় পর্বের সবচেয়ে বড় লড়াইটি শুক্রবার হবে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। বিকেল পৌনে চারটায় মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী ও পাঁচ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে। কিংসের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লম্বা একটা সময় ছিল ফর্টিস এফসি। তবে শেষ দিকে দারুণভাবে শিরোপার লড়াইয়ে ফিরে আসে আবাহনী। দুই ম্যাচ বাকি থাকতে কিংস ও আবাহনীর পয়েন্টের পার্থক্য মাত্র ১। ১৬ ম্যাচে কিংসের সংগ্রহ ৩৫, আবাহনীর ৩৪।

২০১৮ সালে কিংস শীর্ষ লিগে ওঠার পর আবাহনী আর চ্যাম্পিয়ন হতে পারেনি। গত ৬ আসরে কিংস ৫ বার ও মোহামেডান ১ বার চ্যাম্পিয়ন হয়েছে। দীর্ঘ সময় পর আবাহনীর সামনেও দারুণ সুযোগ। শুক্রবার আকাশি-নীলরা জিতলে শিরোপা তাদের হাতের লাগালে চলে আসবে।

কিংস জিতলে ৩৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করবে শিরোপা উদ্ধার। তখন শেষ ম্যাচে ইয়ংমেন্সের বিপক্ষে ফল কোনো প্রভাব ফেলবে না। অন্য দিকে আবাহনী জিতলে কিংসের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে যাবে এবং শেষ ম্যাচে আরামবাগকে হারালে শিরোপা পুনরুদ্ধার হবে মারফুল হকের দলের।

যদি ম্যাচটি ড্র হয় তাহলে দুই দলের পয়েন্টের পার্থক্য ১ থেকে যাবে। তখন শেষ রাউন্ডে কিংস না হারলে আবাহনী জিতলেও কোনো লাভ হবে না। শক্তিতে দুই দলের অবস্থান কাছাকাছি। দুই দলের প্রথম পর্বের ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তীব্র উত্তেজনাকর ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে।

আরআই/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow