আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক পাচ্ছেন দুই লেখক

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর স্মৃতিকে ধারণ করে প্রবর্তিত ‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬’ পাচ্ছেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ ও কথাসাহিত্যিক-প্রাবন্ধিক আকিমুন রহমান। আগামী ৪ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এই পদক তুলে দেওয়া হবে। বাংলা কথাসাহিত্যে সামগ্রিক অবদান, সৃজনশীলতা ও সমাজমনস্ক সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে এই দুই সাহিত্যিককে পদক দেওয়া হচ্ছে। তাদের সাহিত্যকর্মে সমকালীন সমাজবাস্তবতা, ইতিহাসচেতনা ও মানবিক মূল্যবোধের গভীর প্রতিফলন আছে। আরও পড়ুনআনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন সাদাত হোসাইন এই অস্থির সময়ে মানুষকে বইমুখী করতে মনোযোগী হতে হবে  এর আগে দেশের বিশিষ্ট কবি, গবেষক, সাহিত্যিক ও শিল্পীরা এ পদক পেয়েছেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাঠক-অনুরাগীরা উপস্থিত থাকবেন। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও নগদ অর্থ তুলে দেওয়া হবে। আব্দুর রউফ চৌধুরী বাংলা কথাসাহিত্যে তাঁর দ্রোহী মনন, সামাজিক দায়বদ্ধতা ও মানবমুক্তির প্রত্যয়ে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর

আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক পাচ্ছেন দুই লেখক

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর স্মৃতিকে ধারণ করে প্রবর্তিত ‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬’ পাচ্ছেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ ও কথাসাহিত্যিক-প্রাবন্ধিক আকিমুন রহমান।

আগামী ৪ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।

বাংলা কথাসাহিত্যে সামগ্রিক অবদান, সৃজনশীলতা ও সমাজমনস্ক সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে এই দুই সাহিত্যিককে পদক দেওয়া হচ্ছে। তাদের সাহিত্যকর্মে সমকালীন সমাজবাস্তবতা, ইতিহাসচেতনা ও মানবিক মূল্যবোধের গভীর প্রতিফলন আছে।

এর আগে দেশের বিশিষ্ট কবি, গবেষক, সাহিত্যিক ও শিল্পীরা এ পদক পেয়েছেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাঠক-অনুরাগীরা উপস্থিত থাকবেন। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও নগদ অর্থ তুলে দেওয়া হবে।

আব্দুর রউফ চৌধুরী বাংলা কথাসাহিত্যে তাঁর দ্রোহী মনন, সামাজিক দায়বদ্ধতা ও মানবমুক্তির প্রত্যয়ে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর সাহিত্যকীর্তিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই প্রতি বছর এ সাহিত্য পদক প্রদান করা হচ্ছে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow