আমরা ইরান যুদ্ধে জড়াব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না এবং চলমান সংঘাতে সরাসরি অংশ নেবে না। তিনি বলেন, এটা আমাদের যুদ্ধ নয়, তাই আমরা এতে জড়াব না। তবে ব্রিটিশ নাগরিক, স্বার্থ ও মিত্রদের সুরক্ষায় দেশটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে। স্টারমার আরও জানান, হরমুজ প্রণালী আবার চালু করতে যুক্তরাজ্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে। তবে যুক্তরাষ্ট্র ইরানের সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে চাইলে ব্রিটিশ বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সূত্র: আল জাজিরা
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না এবং চলমান সংঘাতে সরাসরি অংশ নেবে না।
তিনি বলেন, এটা আমাদের যুদ্ধ নয়, তাই আমরা এতে জড়াব না।
তবে ব্রিটিশ নাগরিক, স্বার্থ ও মিত্রদের সুরক্ষায় দেশটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে।
স্টারমার আরও জানান, হরমুজ প্রণালী আবার চালু করতে যুক্তরাজ্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে।
তবে যুক্তরাষ্ট্র ইরানের সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে চাইলে ব্রিটিশ বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সূত্র: আল জাজিরা
What's Your Reaction?