আমার কোনো ক্ষতি হলে তার দায় আমির হামজার: রাশেদ খান

নিজের কোনো ক্ষতি হলে তার দায় আমির হামজাকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। ওয়াজ মাহফিলে আমির হামজার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, এর আগে আমির হামজা মন্তব্য করেছিলেন, ‘তার চৌদ্দগুষ্টি আওয়ামী লীগ’ এবং ‘শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ না করলে সে যে দলেরই হোক, জাহান্নামে যাবে।’ রাশেদের দাবি, এসব বক্তব্য ও কর্মকাণ্ড তিনি টকশোতে তুলে ধরায় আমির হামজা তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের এমপি আমির হামজা ওয়াজ মাহফিলে এমন বক্তব্য দিয়েছেন, যা তাকে ‘হত্যাযোগ্য’ হিসেবে উপস্থাপন করার শামিল। রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দিত, সেটাকে রাজনৈতিকভাবেই দেখতাম। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য থ্রেট।  তিনি বলেন, তার এই বক্তব্যের পরে আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার ওপর মব করতে পারে বলে আশঙ্কা করছি। যদি আমার কোনো ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।

আমার কোনো ক্ষতি হলে তার দায় আমির হামজার: রাশেদ খান

নিজের কোনো ক্ষতি হলে তার দায় আমির হামজাকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

ওয়াজ মাহফিলে আমির হামজার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, এর আগে আমির হামজা মন্তব্য করেছিলেন, ‘তার চৌদ্দগুষ্টি আওয়ামী লীগ’ এবং ‘শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ না করলে সে যে দলেরই হোক, জাহান্নামে যাবে।’ রাশেদের দাবি, এসব বক্তব্য ও কর্মকাণ্ড তিনি টকশোতে তুলে ধরায় আমির হামজা তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের এমপি আমির হামজা ওয়াজ মাহফিলে এমন বক্তব্য দিয়েছেন, যা তাকে ‘হত্যাযোগ্য’ হিসেবে উপস্থাপন করার শামিল।

রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দিত, সেটাকে রাজনৈতিকভাবেই দেখতাম। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য থ্রেট। 

তিনি বলেন, তার এই বক্তব্যের পরে আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার ওপর মব করতে পারে বলে আশঙ্কা করছি। যদি আমার কোনো ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow